দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
South 24 Parganas

কিশোরীকে নিয়ে ৫ যুবকের দাপাদাপি! মাঝরাতে 'রোমিও'দের বাইক থামিয়ে কান ধরে ওঠবোস করাল পুলিশ

গভীর রাতে বাইক বাহিনীর তাণ্ডব দেখে সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে দেয় পুলিশ।
Arpita Mondal
02:28 PM Oct 03, 2026 IST
গভীর রাতে বাইক বাহিনীর তাণ্ডব দেখে সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে দেয় পুলিশ।
মাঝরাস্তায় কান ধরে ওঠবোস যুবকদের। নিজস্ব ছবি।

শুক্রবার রাত প্রায় দেড়টা। রাস্তাঘাট জনশূন্য। চারিদিকে নিস্তব্ধতা। সে সময়ই এদিক ওদিক বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল বেশ কয়েকটা বাইক। বিকট শব্দ করে কার্যত উড়ন্ত বাইক দেখেই পিছু নেয় পুলিশ। এক একটি বাইকে দু'থেকে তিনজন করে কিশোর, সঙ্গে এক নাবালিকাও ছিল বলে জানা গেছে। এই দেখেই রেগে আগুন হয়ে যায় ঝড়খালি কোস্টাল থানার পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তীর ঝড়খালির ঘটনা। গভীর রাতে বাইক বাহিনীর তাণ্ডব দেখে সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে দেয় পুলিশ। গভীর রাতে এক নাবালিকাকে নিয়ে ঘোরায় যুবকদে কড়া দাওয়াই দেয় পুলিশ। বাইক থেকে 'রোমিও'দের নামিয়ে নাম-ঠিকানা-বয়স জিজ্ঞাসা করে পুলিশ, জিজ্ঞাসাবাদেই নাবালিকার বয়স জানা যায়, ১৫ বছর। থানায় নিয়ে যাওয়ার কথা বলতেই ওই কিশোররা কাকুতিমিনতি করতে থাকে বলে জানা যায়। এরপরই বেজায় ধমক দিলে মাঝরাস্তায় ওই পাঁচ যুবককে কান ধরে ওঠবোস করায় পুলিশ। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মাঝরাতে বাইক বাহিনীর দাপিয়ে বেড়ানোর ঘটনা নতুন নয়। স্থানীয়দেরও এ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগেও একবার ধরা হয়েছিল এই বাইক বাহিনীকে। ক্ষমা চেয়ে নেওয়ায় ছেড়ে দেওয়া হয় তাদের। ফের শুক্রবার রাতে ওই যুবকের ধরে ফেলতেই কড়া শাসন চালায় পুলিশ। নাবালিকাকে নিয়ে ঘোরার অপরাধে মাঝরাস্তাতেই শাস্তি দেওয়া হয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
South 24 parganas
Advertisement
Tags :
South 24 parganas

নিয়মিত খবরে থাকতে ফলো করুন