দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Purba Bardhaman

৩০ সেকেন্ডে রক্তপাত বন্ধ করবে পাউডার! আন্তর্জাতিক স্বীকৃতি পেল বর্ধমানের যুবকের আবিষ্কার

বিশেষ পাউডারের নাম 'স্টপ ব্লিড'।
Tiyasha Sarkar
09:32 AM Nov 03, 2026 IST
বিশেষ পাউডারের নাম 'স্টপ ব্লিড'।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সাবির হোসেন। নিজস্ব ছবি।

মাত্র ৩০ সেকেন্ডে রক্তপাত বন্ধ করতে পারে বিশেষ পাউডার 'স্টপ ব্লিড'। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামের সাবির হোসেনের এই উদ্ভাবন এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল। সিঙ্গাপুরের আন্তর্জাতিক 'স্লিংশট ২০২৬' প্রতিযোগিতায় হেল্থ অ্যান্ড বায়োমেডিক্যাল বিভাগে শীর্ষস্থান দখল করে গ্র্যান্ড বিজয়ী হয়েছে তাঁর স্টার্টআপ 'মিরাকিউলস'। চার লক্ষ সিঙ্গাপুর ডলারের অনুদানও পেয়েছে সংস্থাটি।

রাউরকেল্লার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির বায়োটেকনোলজি ও মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় এই স্টার্টআপ পরিচালিত হয়। প্রফেসর দেবেন্দ্র ভার্মার তত্ত্বাবধানে তৈরি হয়েছে পাউডারটি। প্রায় সাত বছর আগে ২০১৯ সালে দিল্লির ডিআরডিও ভবনে এই উদ্ভাবনের জন্য সাবিরকে পুরস্কৃত করে ডিআরডিও। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাঁর হাতে মানপত্র তুলে দেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সাবির হোসেন খণ্ডঘোষের একটি স্কুলে প্রাথমিক পড়াশোনা করেন। বর্ধমান থেকেই উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। পরে কলকাতার কলেজ থেকে বিটেক এবং এনআইটি রাউরকেল্লা থেকে বায়োমেডিক্যালে এমটেক করেন। তাঁর উদ্ভাবিত পাউডার কেন্দ্রীয় ঔষধ মান নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পেয়েছে। ইতিমধ্যেই ২৫০টির বেশি হাসপাতাল ও একাধিক সেনা ইউনিটে ব্যবহৃত হয়েছে এই প্রযুক্তি। আন্তর্জাতিক সাফল্যে অভিনন্দন জানিয়েছে এনআইটি কর্তৃপক্ষ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Purba Bardhaman
Advertisement
Tags :
Purba Bardhaman

নিয়মিত খবরে থাকতে ফলো করুন