দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Jitendra Tiwari

তোলাবাজি অতীত, পাণ্ডবেশ্বরে ১ হাজার কোটির বিনিয়োগ! 'প্রচুর কর্মসংস্থান হবে', জানালেন বিধায়ক

আগামী এক সপ্তাহের মধ্যে এই অঙ্ক পাঁচ হাজার কোটি টাকা ছুঁতে পারে।
Jaba Sen
11:56 AM Oct 01, 2026 IST
আগামী এক সপ্তাহের মধ্যে এই অঙ্ক পাঁচ হাজার কোটি টাকা ছুঁতে পারে।
ফাইল ছবি।

পাণ্ডবেশ্বরে শিল্পের পরিবেশ ফিরছে। আর তার জেরেই শিল্পপতিদের আগ্রহ বাড়ছে বলে দাবি বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari)। তাঁর দাবি, শিল্প সম্মেলনের প্রথম দিনেই পাণ্ডবেশ্বরে এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে সেই অঙ্ক পাঁচ হাজার কোটি টাকা ছুঁতে পারে। আগে পাণ্ডবেশ্বরে ব্যাপক তোলাবাজি হত বলে দাবি বিধায়কের। সেই পরিস্থিতি কাটিয়ে পালাবদলের পর শিল্পের পরিবেশ ফিরে আসছে।

শিল্প সম্মেলনে শিল্পপতিদের উপস্থিতি ও আগ্রহ থেকেই তাঁদের আস্থা ফেরার প্রমাণ মিলেছে বলে দাবি করেন জিতেন্দ্র তিওয়ারির। তাঁর বক্তব্য, আগে পাণ্ডবেশ্বরে বিনিয়োগের মতো পরিস্থিতি থাকলেও শিল্পপতিরা সাহস করে এগোতে পারতেন না। বর্তমানে এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে পরিশ্রম না করে কেউ অর্থ দাবি করবে না, তোলাবাজিও চলবে না। বিগত দিনে পাণ্ডবেশ্বরের পরিস্থিতি যা ছিল সেই কারণে শিল্পপতিরাও বিনিয়োগে পিছিয়ে ছিলেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

স্বাস্থ্য, ক্ষুদ্র, ছোট ও মাঝারি কারখানা থেকে শুরু করে বড় শিল্প বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন শিল্পপতিরা। ইসিএলের পরিত্যক্ত খনি এলাকার জমি ব্যবহার করে ভবিষ্যতে শিল্প গড়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি নতুন ধরনের খনি প্রযুক্তির জন্য দক্ষ কর্মীর ঘাটতির কথাও উঠে এসেছে সম্মেলনে। তিওয়ারির দাবি, আগামী এক-দুই বছরে বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে এই পাণ্ডবেশ্বরে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Jitendra TiwariPandabeswar
Advertisement
Tags :
Jitendra TiwariPandabeswar

নিয়মিত খবরে থাকতে ফলো করুন