দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kharagpur

থরে থরে সাজানো কোটি টাকা! ব্যাগ খুলতেই চক্ষুচড়ক রেলপুলিশের, হুলস্থুল খগড়পুরে

ধৃত রাহুল টাটানগর থেকে জনশতাব্দী এক্সপ্রেসে চেপে হাওড়া যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
Kousik Sinha
09:48 PM Nov 04, 2026 IST
ধৃত রাহুল টাটানগর থেকে জনশতাব্দী এক্সপ্রেসে চেপে হাওড়া যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
স্টেশনে রেখেই চলে টাকা গোনার কাজ।

এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ বাজেয়াপ্ত করল খড়গপুর জিআরপি। বুধবার সকালে খড়গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল ওই অর্থ উদ্ধার হয়। এরপরেই ঘটনায় যুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাহুল সোনি (৩৬)। বাড়ি হাওড়া পুলিশ কমিশনারেটের হাওড়া থানার ১২০ নম্বর জি টি রোড এলাকায়। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বিপুল এই অর্থ কোথায় ধৃত রাহুল নিয়ে যাচ্ছিলেন তা জানতে ইতিমধ্যে তাঁকে জেরা করা হচ্ছে।

খড়গপুর জিআরপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার সকাল সোয়া নটা নাগাদ টহলদারির সময় খড়গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের হাওড়া প্রান্তে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই দৌড়ে পালানোর চেষ্টা করেন রাহুল। যদিও তা সম্ভব হয়নি। কিছুটা যেতেই হাতেনাতে ধরা পড়ে যান তিনি। এরপরেই ওই ব্যক্তির হাতে থাকা ব্যাগের তল্লাশি করেন আধিকারিকরা। আর সেটি খুলতেই একেবারে চক্ষু চড়কগাছ হয় পুলিশ কর্মীদের। তাঁদের নজরে পড়ে দুটি ব্যাগে থরে থরে টাকা সাজানো রয়েছে প্যাকেটে। সবগুলি ৫০০ টাকার নোট। তারপরেই টাকা গোনার মেশিন আনা হয়। বিকালে পুরো গণনার পর দেখা যায় ব্যক্তির কাছে মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা ছিল। তবে এই টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি রাহুল। তারপরেই তাঁকে গ্ৰেপ্তার করা হয়। যদিও ধৃত ব্যক্তি কি করেন সেটি জানা যায় নি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

জানা গিয়েছে, ধৃত রাহুল টাটানগর থেকে জনশতাব্দী এক্সপ্রেসে চেপে হাওড়া যাচ্ছিলেন। সেই টিকিট জিআরপি পেয়েছে। কিন্তু হাওড়া পৌঁছানোর পর ধরা পড়ে যাওয়ার ভয়ে খড়গপুরে নেমে যান। তাঁর পরিকল্পনা ছিল অন্য কোনও লোকাল ট্রেনে চেপে হাওড়ায় যাওয়ার। যদিও শেষ রক্ষা হয় নি। বরং তাঁর সন্দেহজনকভাবে ৭ নম্বর প্ল্যাটফর্মে একটি বেঞ্চে বসে থাকা দেখে জিআরপির খটকা লাগে। জানা গিয়েছে, তিনি পুলিশকে জেরার মুখে জানিয়েছেন এই বিপুল পরিমাণ টাকা টাটানগর থেকে একজনের কাছ থেকে নিয়ে হাওড়ায় যাচ্ছিলেন। যদিও এই টাকা কার কাছ থেকে নিয়ে ধৃত ব্যক্তি হাওড়ায় যাচ্ছিলেন ও এই টাকার সোর্স কি এসব বিষয় এখন রেল পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
HowrahKharagpur
Advertisement
Tags :
HowrahKharagpur

নিয়মিত খবরে থাকতে ফলো করুন