দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Shankar Ghosh

'ডাস্টবিনে ফেলা উচিত', রাস্তা বন্ধের হুঁশিয়ারিতে হুমায়ুনকে পালটা 'ক্ষুব্ধ' শংকরের

এনিয়ে সুকান্ত মজুমদার মনে করিয়ে দিলেন আইনের কথা।
Sucheta Sengupta
11:01 AM Nov 03, 2026 IST
এনিয়ে সুকান্ত মজুমদার মনে করিয়ে দিলেন আইনের কথা।
হুমায়ুন কবীরের রাস্তা বন্ধের হুঁশিয়ারির পালটা 'ডাস্টবিন' মন্তব্য শংকর ঘোষের

বাবরি মসজিদের প্রতিষ্ঠার দিন ৩৪ নং জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছিলেন বিধায়ক হুমায়ুব কবীর (Humayun Kabir)। তাঁর সেই হুঁশিয়ারির পালটা দিল বিজেপি। কেন্দ্র ও রাজ্যের দুই মন্ত্রী সুকান্ত মজুমদার ও শংকর ঘোষেরা আইনের কথা মনে করিয়ে দিলেন। ক্ষুব্ধ পর্যটন মন্ত্রী শংকর ঘোষ তাচ্ছিল্যের সুরেই বললেন, ‘‘উনি(হুমায়ুন কবীর)রাজনীতিতে অপ্রাসঙ্গিক। এধরনের মানুষকে ডাস্টবিনে ছুড়ে ফেলা উচিত!" আর সুকান্ত মজুমদারের মন্তব্য, ‘‘বিধায়কের উচিত, এধরনের আইন ভঙ্গকারী কাজকর্ম এড়িয়ে চলা।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

রবিবার বেলডাঙা থেকে আমজনতা উন্নয়ন পার্টির একমাত্র বিধায়ক হুমায়ুন কবীর হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘‘বাবরি মসজিদ প্রতিষ্ঠার দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেব। প্রশাসনের ক্ষমতা থাকলে আটকে দেখাক পুলিশ প্রশাসন। এক মাস পাঁচ দিন পরে আমি আবার ঘোষণা করলাম, মুর্শিদাবাদের প্রশাসনের ক্ষমতা থাকলে রুখে নেবেন। ওই দিন আবার ৩৪ নং জাতীয় সড়ক, রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার আমার কবজায় থাকবে। পুলিশ জানে, আমরা কেউ আইনশৃঙ্খলা ভাঙিনি, আগামী দিনেও ভাঙব না।''

কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বললেন, ‘‘ভারতীয় ন্যয় সংহিতা অনুযায়ী, জাতীয় সড়ক অবরোধ করা জামিন-অযোগ্য অপরাধ। আমি ওঁকে (হুমায়ুন কবীর) বলতে চাই, এধরনের ভাবনা থেকে সরে আসুন। আরও একটা কথা বলতে চাই। বাবরকে বাদ দিন। অন্য যে কারও নামে মসজিদ করুন, বাবরের নামে নয়।'' সুকান্তর নরম সুর অনেকটাই চড়িয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। তাঁর কথায়, উনি প্রাসঙ্গিক নন। এসব মানুষকে আস্তাকুঁড়েতে ছুড়ে ফেলতে হয়।''

তাঁর এসব কথা নিয়ে ফের সমালোচনার ঝড় ওঠে। হিংসায় উসকানির অভিযোগও করেন কেউ কেউ। এবার এ প্রসঙ্গে তাঁকে আইনের কথা মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, ‘‘ভারতীয় ন্যয় সংহিতা অনুযায়ী, জাতীয় সড়ক অবরোধ করা জামিন-অযোগ্য অপরাধ। আমি ওঁকে (হুমায়ুন কবীর) বলতে চাই, এধরনের ভাবনা থেকে সরে আসুন। আরও একটা কথা বলতে চাই। বাবরকে বাদ দিন। অন্য যে কারও নামে মসজিদ করুন, বাবরের নামে নয়।'' সুকান্তর নরম সুর অনেকটাই চড়িয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ (Shankar Ghosh)। তাঁর কথায়, উনি প্রাসঙ্গিক নন। এসব মানুষকে আস্তাকুঁড়েতে ছুড়ে ফেলতে হয়। ওঁর সম্পর্কে কোনও মন্তব্য করতেই ইচ্ছে করে না।''

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Humayun KabirShankar GhoshSukanta Majumdar
Advertisement
Tags :
Humayun KabirShankar GhoshSukanta Majumdar

নিয়মিত খবরে থাকতে ফলো করুন