দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Purulia Road Accident

চারচাকা গাড়িতে পিষল বাইক, পুরুলিয়ায় মৃত্যু ৩ যুবকের

এই দুর্ঘটনায় আরও ২ জন যুবক জখম হয়েছেন।
Sayani Sen
10:36 AM Oct 06, 2026 IST
এই দুর্ঘটনায় আরও ২ জন যুবক জখম হয়েছেন।
প্রতীকী ছবি

পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় (Purulia Road Accident) মৃত ৩ যুবক, আহত ২। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের উপর বলরামপুর থানার দাঁতিয়া আউটপোস্ট এলাকায়। মৃতদের নাম শিবম গোপ (২৭), লুকেশ গোপ (২৭) এবং স্বপন গোপ (২৯) । এদের সকলেরই বাড়ি ঝাড়খণ্ডের নিমডি থানা এলাকায় ।

জানা যায়, সোমবার রাতে একটি বাইকে করে তিনজন যুবক বলরামপুরের দিক থেকে জামশেদপুরের দিকে যাচ্ছিলেন। মাঝপথে বলোরামপুরের দাঁতিয়া আউটপোস্ট এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি ছোট চারচাকা গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি ধাক্কা লাগে । ঘটনায় বাইকে থাকা তিন যুবক গুরুতর আহত হয়ে রাস্তার উপর লুটিয়ে পড়েন। এলাকায় কর্মরত বলরামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সেখানে চিকিৎসকেরা শিবম গোপ এবং লুকেশ গোপকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় স্বপন গোপকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। অন্যদিকে, চারচাকা গাড়িতে থাকা বলরামপুর শহরের বাসিন্দা একলাখ হাসমি এবং তাসীম আনসারী নামে দুজন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র রেফার করা হয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
PuruliaRoad Accident
Advertisement
Tags :
PuruliaRoad Accident

নিয়মিত খবরে থাকতে ফলো করুন