দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Buxa

অসম থেকে ফিরল 'ডুয়ার্সের রানি', বক্সায় বাঘিনি ফিরতে উৎফুল্ল বনকর্মীরা

বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজারে এনে ছাড়া হয়েছে বাঘিনিকে।
Suhrid Das
09:59 AM Nov 04, 2026 IST
বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজারে এনে ছাড়া হয়েছে বাঘিনিকে।
অসম থেকে ফিরিয়ে আনা হয়েছে বাঘিনিকে। প্রতীকী ছবি

ঘুমপাড়ানি গুলি করে পাকড়াও করা হয় তাকে। মঙ্গলবার রাতেই অসম থেকে বাংলায় নিয়ে আসা হল 'ডুয়ার্সের রানি'কে। বক্সায় (Buxa) বাঘিনি ফিরতে উৎফুল্ল বনকর্মীরা। গ্রিন করিডোর করে বাঘিনিকে রাতে নিয়ে আসা হয় উত্তরবঙ্গে। বাঘিনিকে ফিরিয়ে আনতে পেরে খুশি রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও। শারীরিকভাবে সেটি সম্পূর্ণ সুস্থ বলেই খবর। এই মুহূর্তে নজরদারিতে রয়েছে সেটি।

গত মাসের শেষের দিকে বক্সা থেকে অসমের জঙ্গলে চলে গিয়েছিল বিহার থেকে আনা এই বাঘিনি। সেখানেই জঙ্গলে ঘোরাঘুরি করতে থাকে। তার গতিবিধির উপর চলে নজরদারি। অসম থেকে বাংলায় বাঘিনিকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া হয়। অসম সরকারও এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল। গতকাল, মঙ্গলবার সন্ধ্যার পর রাইমোনা জঙ্গলে শুরু হয় অভিযান।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তিনটি কুনকি হাতি ও পাঁচটি জেসিবি মেশিন নিয়ে বাঘিনিকে পাকড়াও করতে অভিযান চালানো হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর 'ডুয়ার্সের রানি' কাবু হয়। ঘুমপাড়ানি গুলি করা হয়। অচেতন হলে পাকড়াও করা হয় বাঘিনিকে। রাতেই গাড়িতে তুলে বাংলার দিকে রওনা দেন বনকর্মীরা। গ্রিন করিডোর করে রাইমোনা বনাঞ্চল লাগোয়া কোকড়াঝার প্রশাসনের এলাকা থেকে বাঘিনিকে বক্সায় নিয়ে আসা হয়। রাত ১০টা নাগাদ বাঘিনিকে যথাস্থানে নিয়ে আসতেই হাঁফ ছাড়েন বনকর্মীরা। এনক্লোজারের মধ্যে সেটিকে ছাড়া হয়।

ততক্ষণে বাঘিনির জ্ঞান এসে গিয়েছে। পুরনো জায়গায় ফিরে জলের কাছে চলে যায় সে। গতিবিধি দেখে আশ্বস্ত হন বনকর্মী, চিকিৎসকরা। পছন্দের খাবারও বাঘিনিকে দেওয়া হয়েছে। বনমন্ত্রী বলেন, “আমাদের রানি খুব স্মার্ট। সামনে এসেও ধরা দিচ্ছিল না। অবশেষে তাকে ধরা সম্ভব হয়েছে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AssamBuxa Tiger ReserveNorth BengalRoyal Bengal Tiger
Advertisement
Tags :
AssamBuxa Tiger ReserveNorth BengalRoyal Bengal Tiger

নিয়মিত খবরে থাকতে ফলো করুন