পঞ্চায়েত সমিতির বোর্ড ঘিরে ধুন্ধুমার ইসলামপুরে, লাঠিচার্জ পুলিশ-র্যাফের!
Suhrid Das
পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ছিল এদিন। সেই ঘটনা ঘিরেই এদিন রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের ইসলামপুর (Islampur)। সদস্যদের বোর্ড গঠনের ভোটদান প্রক্রিয়ায় অংশ গ্রহণকে কেন্দ্র করে বিজেপি এবং সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআই-এর মধ্যে তীব্র বচসা হয় বলে অভিযোগ। বেলায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। লাঠি, বাঁশ নিয়ে দুপক্ষই একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যায় পুলিশ ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হয় পুলিশবাহিনীকে।
জানা গিয়েছে, ওই পঞ্চায়েত সমিতির ৩৮ জন সদস্য। একসময় সকলেই তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। রাজ্যে সরকার বদলের পর এই পঞ্চায়েত সমিতিতেও অচলাবস্থা দেখা যায়। ২০ জন তৃণমূল সদস্য গোর্ঘা জনমুক্তি মোর্চায় যোগ দিয়েছিলেন। গতকাল, সোমবার শিলিগুড়িতে এই যোগদান হয়েছিল। বাকি ১৮ জন আগেই এনসিপিআইতে যোগ দিয়েছিলেন। গোর্ঘা জনমুক্তি মোর্চায় যোগ দেওয়া পাঁচজনকে আটক করা হয় বলে অভিযোগ। এদিন বোর্ড গঠনের কথা ছিল পঞ্চায়েত সমিতিতে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা যায়, বোর্ড গঠনের প্রক্রিয়া নিয়ে সোমবার রাত থেকেই চাপা উত্তেজনা ছিল। আজ, মঙ্গলবার সেই প্রক্রিয়ায় অংশ নিতে বিজেপি নেতা চিত্রজিৎ রায় এবং সঞ্জীব ভাওয়ালের নেতৃত্বে গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরা পঞ্চায়েত সমিতির কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় এনসিপিআইতের নেতা শ্যামল দাসের অনুগামীদের লোকজন সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআই যোগকারী সদস্যদের পথ আটকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তারপরই মূলত দুইপক্ষের মধ্যে বচসায় ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কয়েক মুহূর্তের মধ্যেই সংঘর্ষের জেরে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যায়।
ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। উত্তেজিত জনতাদের সরাতে ব্যাপক লাঠিচার্জ করতে হয় পুলিশ, র্যাফকে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হন ইসলামপুরের বিধানসভা কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। তাঁর অভিযোগ, সদস্যদের বোর্ড গঠনে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা দেওয়া হলেও পুলিশ যথাযথ ভূমিকা পালন করেনি। বরং পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে। যদিও লাঠিচার্জের ঘটনা অস্বীকার করেছেন ইসলামপুর পুলিশ সুপার রাকেশ সিং। তিনি বলেন,"উত্তেজিত লোকজনদের হটাতে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।"