দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
West Bengal Weather Update

নাছোড় বৃষ্টি! ফের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা, কত দিন চলবে? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গেও সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ে সোম ও মঙ্গলবার ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
Subhankar Patra
10:18 AM Sep 05, 2026 IST
উত্তরবঙ্গেও সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ে সোম ও মঙ্গলবার ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ফাইল ছবি।

বৃষ্টি কিছুটা কমেছে। আকাশে মাঝে মধ্যেই নীল সাদা মেঘও দেখা যাচ্ছে। তবে বর্ষা বিদায় নিচ্ছে এমনটা ভাবা কিছু নেই! সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার আগে সোমবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম ও মঙ্গলবার ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, আরও একটি রেখা উত্তরবঙ্গ ও অসমের উপরে বিস্তৃত। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। ওই দিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানানো হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

অন্যদিকে, আজ শনিবার উপরের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। হলুদ সতর্কতা জারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মালদহ দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। নিচের দিকের জেলার বিক্ষিপ্তভাবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Alipore Weather OfficeKolkata Weather UpdateNorth BengalRain and stromWest Bengal Weather Update
Advertisement
Tags :
Alipore Weather OfficeKolkata Weather UpdateNorth BengalRain and stromWest Bengal Weather Update

নিয়মিত খবরে থাকতে ফলো করুন