দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Tehatta

তেহট্টে আদালত চত্বর থেকে মেয়েকে নিয়ে ধাঁ পরিবার! 'স্ত্রীকে ফিরিয়ে দিন', পুলিশের কাছে কাতর আর্জি যুবকের

তেহট্ট থানার জিতপুর হাবরিপাড়ার ২৪ বছরের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাতরপাড়ার ১৮ বছরের এক যুবতীর। তবে সেই সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার। বাধ্য হয়ে গত ২৮ সেপ্টেম্বর স্বেচ্ছায় যুবকের বাড়িতে চলে আসেন ওই তরুণী।
Subhankar Patra
04:14 PM Oct 01, 2026 IST
তেহট্ট থানার জিতপুর হাবরিপাড়ার ২৪ বছরের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাতরপাড়ার ১৮ বছরের এক যুবতীর। তবে সেই সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার। বাধ্য হয়ে গত ২৮ সেপ্টেম্বর স্বেচ্ছায় যুবকের বাড়িতে চলে আসেন ওই তরুণী।
বর্তমানে স্ত্রীর প্রাণসংশয়ের আশঙ্কায় পুলিশ প্রশাসনের দরজায় কড়া নাড়ছেন যুবক।

প্রেমের টানে ঘর ছেড়েছিলেন তরুণী। প্রেমিককে বিয়ে করেন। কিন্তু পরিবার সেই সম্পর্ক মানেনি। থানায় অপহরণের অভিযোগ জানায়, তরুণীর পরিবার। আদালতে আসেন তরুণী। জবানবন্দি দেন বিচারকের কাছে। বেরিয়ে যাওয়ার সময় তাঁকে জোর করে গাড়ি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তাঁর পরিবারের বিরুদ্ধেই। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টে (Tehatta)। স্ত্রীকে ফিরিয়ে দিন পুলিশ ও এসডিপিওর কাছে কাতর আবেদন জানিয়েছেন সদ্য বিবাহিত যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেহট্ট থানার জিতপুর হাবরিপাড়ার ২৪ বছরের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাতরপাড়ার ১৮ বছরের এক তরুণীর। তবে সেই সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার। বাধ্য হয়ে গত ২৮ সেপ্টেম্বর স্বেচ্ছায় যুবকের বাড়িতে চলে আসেন ওই তরুণী। সেখানেই সামাজিক মতে দু'জনের বিয়ে হয়। ঘটনার পর তরুণীর পরিবার তেহট্ট থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই নবদম্পতিকে থানায় নিয়ে আসে পুলিশ। পরদিন তাঁদের তেহট্ট আদালতে হাজির করা হলে বিচারকের কাছে যুবতী নিজের জবানবন্দি দেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

যুবক জানিয়েছেন, আদালত থেকে বেরোনো মাত্রই গেটের সামনে ওত পেতে থাকা শ্বশুরবাড়ির লোকজন জোর করে তাঁর স্ত্রীকে একটি গাড়িতে তুলে চম্পট দেয়। বাধা দিতে গেলে যুবকের পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনা চলাকালীন ১০০ নম্বরে ফোন করেও পুলিশের কোনও সহযোগিতা মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেছে যুবকের পরিবার। বর্তমানে স্ত্রীর প্রাণ সংশয়ের আশঙ্কায় পুলিশ প্রশাসনের দরজায় কড়া নাড়ছেন যুবক। তেহট্টের এসডিপিও দপ্তর থেকে জানানো হয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Nadia‪‎Tehatta
Advertisement
Tags :
Nadia‪‎Tehatta

নিয়মিত খবরে থাকতে ফলো করুন