দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Siliguri

গরুচোর সন্দেহে গণপিটুনি! মৃত্যু ২ যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা শিলিগুড়িতে

গরুচোর সন্দেহে দুই যুবককে পাকড়াও করা হয়েছিল। চলে গণপিটুনি। সেই গণপিটুনিতে মৃত্যু হল ২ যুবকের।
Suhrid Das
12:43 PM Oct 03, 2026 IST
গরুচোর সন্দেহে দুই যুবককে পাকড়াও করা হয়েছিল। চলে গণপিটুনি। সেই গণপিটুনিতে মৃত্যু হল ২ যুবকের।
ভাঙচুর হওয়া গাড়ি। নিজস্ব চিত্র

গরুচোর সন্দেহে দুই যুবককে পাকড়াও করে চলে গণপিটুনি। সেই গণপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। অন্যজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ায়। একাধিক গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মাটিগাড়া থানার তারাবাড়ি এলাকায় বালাসন নদীর ধারে। সেখান দিয়ে কয়েকজন অপরিচিত যুবক নদীর ধার দিয়ে যাচ্ছিল বলে খবর। তাঁদের সঙ্গে গাড়িও ছিল। ভোররাতে অপরিচিত যুবকদের গাড়ি নিয়ে দেখে স্থানীয়দের সন্দেহ হয়েছিল। গরুচোর সন্দেহে ওই যুবকদের তাড়া করে এলাকার মানুষজন। তাঁদের মধ্যে দু'জনকে পাকড়াও করে ধরে ফেলা হয়। বাকিরা ছুটে পালিয়ে যায়। দুটি গাড়িও আটক করে স্থানীয়রা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এরপরই ওই দুই যুবককে ধরে শুরু হয় গণধোলাই। পিটিয়ে এক যুবককে ঘটনাস্থলেই মেরে ফেলা হয় বলে অভিযোগ। অন্যজন গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই পড়ে থাকে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙচুর করে ওই দুই গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়! খবর যায় মাটিগাড়া থানায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা হয়। দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার জেরে শনিবার সকাল থেকেই শুরু হয় ধরপাকড়। ঘটনায় এখনও অবধি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাঝেমধ্যে গরু চুরি হচ্ছে। পরপর কয়েকটি ঘটনার পর এমনিতেই ক্ষোভে ফুসছিল লোকজন। এদিন ভোররাতে কয়েকজনকে গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয়। এরপর গ্রামের বাসিন্দারা ধাওয়া করে গাড়ি-সহ দু'জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Siliguri
Advertisement
Tags :
Siliguri

নিয়মিত খবরে থাকতে ফলো করুন