দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
JIS Medical College

নবীনবরণে ডাক্তারি ছাত্রদের মানবিকতার পাঠ, জেআইএসে জাঁকজমকপূর্ণ হোয়াইট কোট সেরিমনি

ডাক্তারি পড়ার সুযোগ মেলা সহজ কথা নয়। আর সেই স্বপ্নপূরণের প্রথম দিনটিতেই কাঁধে চেপে বসল বিরাট দায়িত্ব।
Buddhadeb Halder
06:06 PM Oct 05, 2026 IST
ডাক্তারি পড়ার সুযোগ মেলা সহজ কথা নয়। আর সেই স্বপ্নপূরণের প্রথম দিনটিতেই কাঁধে চেপে বসল বিরাট দায়িত্ব।
জেআইএস মেডিক্যালে অ্যাপ্রন পরে শপথ পড়ুয়াদের।

ডাক্তারি পড়ার সুযোগ মেলা সহজ কথা নয়। আর সেই স্বপ্নপূরণের প্রথম দিনটিতেই কাঁধে চেপে বসল বিরাট দায়িত্ব। সাদা অ্যাপ্রন গায়ে চাপিয়েই নতুন চিকিৎসকদের বার্তা— ডাক্তার হওয়া মানে শুধু জ্ঞান আহরণ নয়, মানুষের সেবায় নিজেকে সঁপে দেওয়া।

হাওড়ার ‘জেআইএস স্কুল অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ’-এ মেধার লড়াই পার করে আসা নতুন ডাক্তারদের বরণ করে নেওয়া হল রাজকীয় মেজাজে। ২০২৬ শিক্ষাবর্ষের নতুন এমবিবিএস ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ছিল প্রতিশ্রুতির ছোঁয়া।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল 'হোয়াইট কোট সেরিমনি'। সেখানে প্রবীণ চিকিৎসক ও অধ্যাপকদের হাত থেকে ধবধবে সাদা অ্যাপ্রন তুলে দেওয়া হয় পড়ুয়াদের হাতে। ডাক্তারি জীবনের এই প্রথম পোশাক গায়ে জড়িয়ে যেন এক লহমায় বদলে গেল আগামীর চিকিৎসকদের দৃষ্টিভঙ্গি। চোখের কোণে আনন্দ আর বুকের ভেতর দেশসেবার শপথ।

পোশাক পরার পর নতুন পড়ুয়ারা একসঙ্গে নেন 'হোয়াইট কোট প্লেজ'। এরপর একসুরে উচ্চারিত হয় ঐতিহাসিক 'চরক শপথ'। চিকিৎসা পেশার মূল্যবোধ, মানবতা ও সততা বজায় রাখার যে অঙ্গীকার তা এই শপথের মূল নির্যাস। নতুনদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দেওয়া হয়— চিকিৎসাবিজ্ঞান কেবল ডিগ্রি অর্জনের জায়গা নয়, অনুকম্পা ও মূল্যবোধ নিয়ে রোগীর পাশে দাঁড়ানোর সাধনা।

জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তারণজিৎ সিং বলেন, "মেডিক্যাল পড়ার শুরুটা কেবল ক্লাসরুমে প্রবেশের বিষয় নয়। এই সাদা অ্যাপ্রনটা বিশ্বাস, দায়িত্ব ও মানুষের সেবা করার বিরল অধিকারের প্রতীক। জেআইএস চায়, ছাত্রছাত্রীরা কেবল দক্ষ ডাক্তার নয়, বরং মানবিক ও নীতিবান হয়ে উঠুক।"

সব মিলিয়ে শপথ আর অঙ্গীকারে জেআইএস মেডিক্যাল কলেজের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়ে রইল নতুন ব্যাচের জন্য এক অবিস্মরণীয় সূচনা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kolkata
Advertisement
Tags :
Kolkata

নিয়মিত খবরে থাকতে ফলো করুন