shono
Advertisement

Breaking News

Aishwarya Rai Bachchan

এবার চর্চায় ঐশ্বর্যর 'সোয়ান লুক', কানের লাল গালিচায় বাজিমাত রাইসুন্দরীর

কানের মঞ্চে প্রতিবার চমক দেন তিনি এবার তার ব্যতিক্রম হল না। একেবারে অন্তিম লগ্নে সাদা পোশাকে বাজিমাত রাইসুন্দরীর! হাজার চমকের মাঝে আলাদা করে নজর কাড়লেন তিনি। ঐশ্বর্যর রূপের ছটায় মুগ্ধ নেটদুনিয়া।
Published By: Sayani SenPosted: 02:19 PM May 24, 2026Updated: 02:19 PM May 24, 2026

কানের মঞ্চে প্রতিবার চমক দেন তিনি এবার তার ব্যতিক্রম হল না। একেবারে অন্তিম লগ্নে সাদা পোশাকে বাজিমাত রাইসুন্দরীর! হাজার চমকের মাঝে আলাদা করে নজর কাড়লেন তিনি। ঐশ্বর্যর রূপের ছটায় মুগ্ধ নেটদুনিয়া।

Advertisement

আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে যেন সাদা প্যান্টস্যুট পরেছেন। তবে তা মোটেও নয়। ঐশ্বর্যের মতো ফ্য়াশনিয়েস্তা পরেছেন যখন, তাতে কিছু তো চমক থাকবেই। সাদা স্যুটের উপর সূক্ষ্ম কারুকাজ। ব্লেজারে ল্যাপেলে অলঙ্করণের কাজ। ট্রাউজারে লেসের কারুকুরি। ব্লেজারের হাতার নিচে সূক্ষ্ম নেট ফ্যাব্রিক। প্যান্টস্যুটের সঙ্গে কাঁধে জড়ানো পালকের বো। যা তাঁর লুকটিকে নিঃসন্দেহে রাজকীয় মাত্রা দিয়েছে। সবমিলিয়ে 'সোয়ান লুকে' অনবদ্য ঐশ্বর্য। একেবারেই হালকা মেকআপ করেন ঐশ্বর্য। ম্যাট আইশ্যাডো, মাসকারা। চোখের পাতা উঁচু করে তোলা। চুল যেন কিছুটা উসকোখুশকো। বিখ্যাত প্রসাধন সামগ্রী সংস্থা গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কানের মঞ্চে ঐশ্বর্য। ওই সংস্থার দাবি, তাঁর অল হোয়াইট 'সোয়ান লুকে'র মূল আকর্ষণই হল বোল্ড লিপ কালার। প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীর সাজসজ্জায় মুগ্ধ নেটপাড়া। নেটিজেনদের কেউ কেউ বলছেন, যেন স্বর্গের পরীর মতো লাগছে তাঁকে। কেউ কেউ তো আবার তাঁকে 'কান কুইন' বলে তকমাও দিয়েছেন। ৫২ বছর বয়সি অভিনেত্রীকে দেখে কারও কারও মত, 'এটাই আসল কামব্যাক'। আবার অনেকে বলছেন, 'দেবী'।

কানের মঞ্চে ভাইরাল ঐশ্বর্যর 'সোয়ান লুক'। ছবি: ইনস্টাগ্রাম

এবারই কানের মঞ্চে অভিষেক হয়েছে ঐশ্বর্যকন্যা আরাধ্যার। মায়ের ছায়াসঙ্গী হয়ে মঞ্চে দেখা গিয়েছে তাকে। ওইদিন হালকা গোলাপি রঙের সিল্ক শিফনের গাউনে দেখা যায় ঐশ্বর্যকে। সুইটহার্ট নেকলাইন। গাউনের উপরে ফুলেল ছোঁয়া। স্লিভলেস ওই গাউনের গলা থেকে পিছনের দিকে ঝোলানো উড়নি। যা একেবারে পিঠ ঢাকা। দাম মাত্র সাড়ে ৩ লক্ষ টাকা। সেলিব্রিটি স্টাইলিশ মোহিত রাই অতিরিক্ত সাজগোজে বিশ্বাসী নন। হালকা মেকআপ। খোলা চুল। ঐশ্বর্যের গাউনের সঙ্গে গয়নার আধিক্য নেই। কানে শুধু ঝোলা দুল। হাতে মানানসই হিরের আংটি।

কানের মঞ্চে গোলাপি গাউনে ঐশ্বর্য। ছবি: ইনস্টাগ্রাম

সেদিন মায়ের সঙ্গে মেরুন গাউনে দেখা যায় আরাধ্যাকে। তার গাউনের সঙ্গে ছিল উড়নি। যা পিঠ ছুঁয়ে পিছনদিক দিয়ে নেমে মাটি স্পর্শ করে। মায়ের মতো হালকা মেকআপে নজর কাড়ে আরাধ্যা। ঠোঁটে হালকা লিপস্টিক। খোলা চুল। মায়ের পাশে দাঁড়িয়ে যেন সকলকে অবাক করে দেয় সে। নেটদুনিয়া মা ও মেয়ের রূপের ছটায় ঘায়েল। তাঁদের দু'জনের সাজসজ্জা নিয়ে নানামহলে চলছে জোর চর্চা।

কানের মঞ্চে ঐশ্বর্যকন্যা আরাধ্যার অভিষেক। ছবি: ইনস্টাগ্রাম

কানের আরও একটি লুকও ভাইরাল হয়েছে ঐশ্বর্যর। কাস্টমমেড রয়্যাল ব্লু বা স্যাফায়ার স্টোনের স্ট্রাইকিং গাউনে যেন মোহময়ী অভিনেত্রী। তাঁর 'রয়্যাল স্যাফায়ার গ্ল্যাম' লুকটি ইতিমধ্যে বেশ চর্চায়। ডিজাইনার অমিত আগরওয়াল আধুনিকতা এবং আভিজাত্যের ছোঁয়ায় গাউনটি তৈরি করেছেন। অনেকেই বলছেন, অন্যান্য বছরের তুলনায় এই সাজটি নাকি সেরা। একেবারে রাজকীয়। যা বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে। অমিত আগরওয়ালের তৈরি এই পোশাকের সবচেয়ে বড় আকর্ষণ ক্রিস্টাল ভেইন এমব্রয়ডারি। প্রায় ১ হাজার ৫০০ ঘণ্টা ধরে গাউনের উপরের কাজটি করা হয়েছে। গাউনের কাঁধে ডানার মতো স্ট্রাকচার। যা লুক যেন আরও নাটকীয় করে তুলেছে। এই সাজে যেন ঐশ্বর্য নিজেই হয়ে উঠেছিলেন আলো, গতি আর রূপান্তরের প্রতীক। মেকআপেও রয়েছে বিশেষ ছোঁয়া। চোখে মায়াবী মেকআপ। গলায় নীল এবং সাদা পাথরের হার। প্রতি বছরের মতো এবারও কানের মঞ্চে নিজের ছাপ রেখেছেন ঐশ্বর্য।

কানের মঞ্চে 'নীলপরী' ঐশ্বর্য। ছবি: ইনস্টাগ্রাম

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement