দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Dona Ganguly

দেবীপক্ষের সূচনায় দুর্গারূপে ডোনা গঙ্গোপাধ্যায়, ভারতীয় জাদুঘরে শুরু 'দেবী দুর্গা' উৎসব

শরতের এই সাঁঝে একমঞ্চে মিলবেন নৃত্য ও সুরের জগতের দুই বিশিষ্ট শিল্পী। বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির পরিচালনায় গড়ে উঠেছে এই নৃত্য পরিকল্পনা। দক্ষীণায়ন ইউকে-র কর্ণধার ডক্টর আনন্দ গুপ্তর কণ্ঠে শোনা যাবে স্তোত্র পাঠ ও কালজয়ী ধারাবর্ণনা।
Buddhadeb Halder
12:43 PM Oct 11, 2026 IST
শরতের এই সাঁঝে একমঞ্চে মিলবেন নৃত্য ও সুরের জগতের দুই বিশিষ্ট শিল্পী। বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির পরিচালনায় গড়ে উঠেছে এই নৃত্য পরিকল্পনা। দক্ষীণায়ন ইউকে-র কর্ণধার ডক্টর আনন্দ গুপ্তর কণ্ঠে শোনা যাবে স্তোত্র পাঠ ও কালজয়ী ধারাবর্ণনা।
জাদুঘরে দেবী দুর্গার বিশেষ আলেখ্য।

শরৎ আসতেই শহরের বাতাসে পুজোর গন্ধ। ঢাকের কাঠি পড়ার আগেই আলোর সাজে সেজে উঠছে কলকাতা। আর এই উৎসবের আমেজকে দ্বিগুণ করতে জাদুঘরের আঙিনায় বসছে সুর ও নৃত্যের বিশেষ আসর। আগমনীর সুরে দেবীপক্ষকে আবাহন জানাতে তৈরি তিলোত্তমা।

ভারতীয় জাদুঘরের ঐতিহাসিক সেন্ট্রাল কোর্টিয়ার্ড। আগামী ১১ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সেখানে অনুষ্ঠিত হতে চলেছে ‘দেবী দুর্গা’ উৎসব। এই বিশেষ উৎসবের যৌথ উদ্যোক্তা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, ইন্ডিয়ান মিউজিয়াম এবং ‘শী কাঁথা’। এই উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে আগামী ১২ অক্টোবর সন্ধ্যার বিশেষ অনুষ্ঠান। সেদিন ৬টা থেকে পরিবেশিত হবে নৃত্য-গীতি আলেখ্য ‘রূপং দেহি, জয়ং দেহি’। অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছে ‘দীক্ষামঞ্জরী’।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শরতের এই সাঁঝে একমঞ্চে মিলবেন নৃত্য ও সুরের জগতের দুই বিশিষ্ট শিল্পী। বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির (Dona Ganguly) পরিচালনায় গড়ে উঠেছে এই নৃত্য পরিকল্পনা। গুরু কেলুচরণ মহাপাত্রের সুযোগ্য শিষ্যা ডোনা দেবী দুর্গার রূপে স্বয়ং মঞ্চে উঠবেন। ওড়িশি নৃত্যের ধ্রুপদী মহিমায় ফুটিয়ে তোলা হবে মা দুর্গার ঐশ্বরিক রূপকে। অন্যদিকে মহিষাসুরের ভূমিকায় দেখা যাবে রঘুনাথ দাসকে।

আবহ সুর ও স্তোত্রপাঠে থাকছে অনন্য মেলবন্ধন। সাউথ এশিয়ান পারফর্মিং আর্টস এবং দক্ষীণায়ন ইউকে-র কর্ণধার ডক্টর আনন্দ গুপ্তর কণ্ঠে শোনা যাবে স্তোত্র পাঠ ও কালজয়ী ধারাবর্ণনা। অনুষ্ঠানটির সংগীত পরিচালনাও করেছেন তিনি। যুক্তরাজ্য ও কলকাতার প্রায় ১৪ জন শিল্পীকে নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ সাংগীতিক দল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আকাশবাণীর কালজয়ী ‘মহিষাসুরমর্দিনী’র সুরের স্বাদও ফিরে আসবে নতুন আয়োজনে।

উদ্যোক্তাদের মতে, এই উৎসব কেবল এক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি প্রকৃতপক্ষে নারী শক্তির আরাধনা। যখনই সমাজে অন্যায়, বর্বরতা ও ভীতি মাথা চাড়া দেয়, তখনই মর্ত্যে নেমে আসে দুর্গতিনাশিনীর আশীর্বাদ। মহিষাসুরমর্দিনীর সেই চিরাচরিত গল্পকেই নতুন ছন্দে সাজিয়ে তুলেছেন শিল্পীরা। ধ্রুপদী নাচ, জোরালো স্তোত্র আর চেনা গানের সুরে ভারতীয় জাদুঘরের আঙিনায় গড়ে উঠবে এক আধ্যাত্মিক আবহ। উৎসবের প্রাক্কালে শুভ শক্তির এই জয়গান মন ছুঁয়ে যাবে সংস্কৃতিপ্রেমী দর্শকদের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Dona GangulyDurga Puja 2026Kolkata
Advertisement
Tags :
Dona GangulyDurga Puja 2026Kolkata

নিয়মিত খবরে থাকতে ফলো করুন