দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Ananya Guha-Sukanta Kundu

গোমাংস বিতর্ক অতীত, রংমিলান্তি পোশাকে প্রথম সিঁদুরখেলায় আদর-সোহাগে মাখামাখি অনন্যা-সুকান্ত

বিয়ে নিয়েও বিতর্কে জড়়ান অনন্যা-সুকান্ত।
Sayani Sen
08:51 PM Oct 22, 2026 IST
বিয়ে নিয়েও বিতর্কে জড়়ান অনন্যা-সুকান্ত।
  • জীবনে প্রথম সব কিছুই স্পেশাল। বিয়ের পর প্রথম সিঁদুরখেলা, তা তো বিশেষ হবেই। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সর অনন্যা-সুকান্তও এবার প্রথম সিঁদুরখেলায় মাতলেন। সোশাল মিডিয়ায় নিজেরাই ছবি ও ভিডিও শেয়ার করেন। যা দেখে মুগ্ধ দম্পতির অনুরাগীরা।

  • দু'জনের পরনেই রংমিলান্তি পোশাক। সাদা-লাল পাড় ডিজাইনার শাড়িতে ধরা দেন অনন্যা। সুকান্তর পরনে সাদা-সোনালির মিশেলের পাঞ্জাবি। ডাকের সাজের প্রতিমার সামনে দাঁড়িয়ে পোজও দিলেন। আদরে সোহাগে ভাসলেন তাঁরা।

  • শুধু পুজো বলে নয়, মাঝেমধ্যেই নানা ছবি পোস্ট করেন তাঁরা। যা দেখে ইনফ্লুয়েন্সর দম্পতির সম্পর্ক যে ঠিক কতটা মিষ্টি মধুর, তা টের পাওয়া যায়। ছবি দেখে মুগ্ধ হন অনুরাগীরাও।

  • অনন্যা-সুকান্তর প্রেমের শুরুটাও যেন সিনেমার মতো। অনন্যার দিদি অলোকনন্দার বন্ধু সুকান্ত। সেই সূত্রেই আলাপ। ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠতা পায়। দু'জনের সম্পর্কের কথা দুই পরিবার জানতে পারে। চলতি বছরের মার্চে সাতপাকে বাঁধা পড়েন সুকান্ত-অনন্যা। আইনি বিয়ে সেরেছিলেন পঁচিশ সালেই।

  • অবশ্য বিয়ের আগেই লিভ ইন বিতর্কও মাথাচাড়া দেয়। নীতিপুলিশদের রোষানলে পড়েন দু'জনে। তবে সেই সময় তাঁরা জানিয়েছিলেন, পরিবারের মতামত অনুযায়ী আইনি বিয়ে সেরেছিলেন আগেই। সে কারণেই তাঁরা একসঙ্গে থাকতেন।

  • বিয়ের রীতি-আচার, সাজসজ্জা থেকে খানাপিনা, সবেতেই আদ্যোপান্ত বাঙালিয়ানা বজায় রেখেছিলেন তাঁরা। সাবেকি সাজে আলতা অনুষ্ঠানও পালন করেন অনন্যা। যে সাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ হন নেটিজেনরা। গোমাংস বিতর্ক সরিয়ে দুই বন্ধুর বিয়েতে হাজির হয়েছিলেন সায়ক চক্রবর্তীও।

  • সুকান্ত-অনন্যার বিয়ে নিয়েও বিতর্ক দানা বাঁধে। বিয়েতে হাজির থাকা ছবিশিকারীদের দাবি, অনুষ্ঠানে অভব্য আচরণের শিকার হতে হয়েছে তাঁদের। ভাইরাল হওয়া একাধিক পোস্টে দাবি, শৌচালয়ে যেতে গেলেও বাউন্সার নিয়ে যেতে হচ্ছিল। এমনকী তাঁদের জন্য কোনও জলের ব্যবস্থাও রাখা হয়নি। কেউ কেউ অবশ্য 'অভব্য আচরণে'র অভিযোগ উড়িয়ে দেন।

  • তবে সেসব বিতর্ক এখন অতীত। আপাতত দেবীবরণ, সিঁদুরখেলার পর ইনফ্লুয়েন্সর দম্পতির মাখো মাখো ছবি নিয়ে ব্যস্ত অনুরাগীরা। বিজয়ার শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তাঁরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Celebrity Durga PujaDurga Puja 2026
Advertisement
Tags :
Celebrity Durga PujaDurga Puja 2026

নিয়মিত খবরে থাকতে ফলো করুন