দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

প্রবাসে স্বদেশের মাটির গন্ধ বাঁচিয়ে রাখার প্রয়াস, মার্কিন মুলুকে 'মৈত্রী'র পুজো মাতাবে 'ক্যাকটাস'

প্রবাসে দুর্গাপুজো মানে স্রেফ কয়েক দিনের আমোদপ্রমোদ নয়। এ এক প্রজন্মের হাত ধরে পরের প্রজন্মের কাছে নিজেদের ঐতিহ্য পৌঁছে দেওয়ার লড়াই।
Buddhadeb Halder
04:05 PM Oct 11, 2026 IST
প্রবাসে দুর্গাপুজো মানে স্রেফ কয়েক দিনের আমোদপ্রমোদ নয়। এ এক প্রজন্মের হাত ধরে পরের প্রজন্মের কাছে নিজেদের ঐতিহ্য পৌঁছে দেওয়ার লড়াই।
মৈত্রী বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব। নিজস্ব ছবি।

শরতের নীল আকাশটা বিদেশে হয়তো একটু অন্যরকম লাগে। নেই শিউলি বেছানো উঠোন। কিংবা প্রান্তরে নিঝুম কাশের দোলা। কিন্তু ক্যালেন্ডারের পাতা উলটে আশ্বিন মাস হাজির হতেই প্রবাসের হাজার মাইল দূরের দিনগুলোয় হঠাৎ যেন স্মৃতির সুবাস ছড়ায়। ক্যালেন্ডারে দুর্গাপুজোর দিনগুলো যত কাছে আসে, মনটা অজান্তেই ডানা মেলে ফেলে আসা সেই পাড়ার মোড়ে। সেই যে নতুন জামার পরিচিত গন্ধ, ধুনুচি নাচ, মহাষ্টমীর অঞ্জলি, ঢাকের আওয়াজ আর বিজয়ার মন কেমন মুহূর্ত— সব কিছুই যেন এক নিমেষে ভেসে ওঠে চোখের সামনে। এই তীব্র নস্টালজিয়া আর নিজের মানুষের কাছে ফিরে আসার অদম্য টান থেকেই জন্ম নেয় প্রবাসের পুজো। প্রবাস জীবনে শিকড়কে শক্ত করে ধরে রাখার এই ব্যাকুল প্রয়াসেই এবছরও সেজে উঠছে মৈত্রী বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব।

ওয়াশিংটনে সিয়াটেলের এই পুজো এ বছর পা দিচ্ছে পঞ্চম বর্ষে। দেখতে দেখতে কেটে গেল পাঁচটি বছর। এই পাঁচ বছরের যাত্রাপথে প্রবাসের বুকে নিজেদের পরিধি বাড়িয়েছে এই সংগঠন। চেনা মুখের পাশাপাশি যুক্ত হয়েছে অসংখ্য নতুন মুখ। খুদে সদস্যরা একটু একটু করে বড় হয়েছে। সাধারণ পরিচয় থেকে তৈরি হয়েছে প্রগাঢ় বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব থেকেই গড়ে উঠেছে এক বিশাল পরিবার।

গত বছরের মৈত্রী দুর্গোৎসবের মুহূর্ত। নিজস্ব ছবি।

ওয়াশিংটনে সিয়াটেলের এই পুজো এ বছর পা দিচ্ছে পঞ্চম বর্ষে। দেখতে দেখতে কেটে গেল পাঁচটি বছর। এই পাঁচ বছরের যাত্রাপথে প্রবাসের বুকে নিজেদের পরিধি বাড়িয়েছে এই সংগঠন। চেনা মুখের পাশাপাশি যুক্ত হয়েছে অসংখ্য নতুন মুখ। খুদে সদস্যরা একটু একটু করে বড় হয়েছে। সাধারণ পরিচয় থেকে তৈরি হয়েছে প্রগাঢ় বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব থেকেই গড়ে উঠেছে এক বিশাল পরিবার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

আগামী ১৬ থেকে ১৮ অক্টোবর ২০২৬, তিন দিন ধরে সামিট ট্রেইল মিডল স্কুলে বসবে মৈত্রীর এই মিলনমেলা। দেশের মাটি ছেড়ে দূরে থাকা মানুষদের জন্য এটি কেবল দেবী আরাধনা নয়। এটি হল প্রবাসে থেকেও নিজেদের বাঙালি সংস্কৃতি, আনন্দ আর ঐতিহ্যকে উদ্‌যাপন করার এক অমূল্য সুযোগ। থাকছে ধুনুচি নাচের চেনা উন্মাদনা, সিঁদুর খেলার রাঙা আবেগ এবং রসনাতৃপ্তির হরেক বাঙালি পদ। আর তার সঙ্গে জমাট আড্ডা তো রয়েছেই। কেউ ব্যস্ত থাকবেন পুজোর কাজে, কেউ থালা সাজিয়ে খাবার পরিবেশন করবেন, কেউ আবার মঞ্চে তুলে ধরবেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রবাসে দুর্গাপুজো মানে স্রেফ কয়েক দিনের আমোদপ্রমোদ নয়। এ এক প্রজন্মের হাত ধরে পরের প্রজন্মের কাছে নিজেদের ঐতিহ্য পৌঁছে দেওয়ার লড়াই। যাঁরা দেশে বাংলার পুজো দেখে বড় হয়েছেন, তাঁদের কাছে এটি শিকড়ে ফেরার সময়। আর প্রবাসে বেড়ে ওঠা ছোটদের জন্য এটি বাঙালিয়ানাকে চেনার আর জানার সবচেয়ে বড় সুযোগ। বিদেশের মাটিতে হয়তো পাড়ার পুজো নেই, নেই স্কুল ছুটি নিয়ে ঠাকুর দেখতে বেড়ানোর অভিজ্ঞতা। কিন্তু এই উৎসবের আলোতেই তারা শিখছে অঞ্জলির মন্ত্র, চিনছে সিঁদুর খেলা আর বাংলা গানের সুর। এর মাধ্যমেই তারা বুঝতে পারছে, ঘর থেকে যতই দূরে থাকা যাক না কেন, শিকড়ের টানের কোনও বিকল্প হয় না।

প্রবাস জীবনে নিজের পরিবার বলতে তো শুধু রক্তের সম্পর্কটুকু থাকে না। বন্ধু, প্রতিবেশী আর পরিচিত মানুষদের নিয়েই সেখানে গড়ে ওঠে আরও এক নতুন পরিবার। মৈত্রীর এই পুজো সেই বন্ধুত্বের বন্ধনকেই বারবার নতুন করে ঝালিয়ে নেয়। তাই এই তিনটে দিন কেবল উৎসব থাকে না, হয়ে ওঠে এক আন্তরিক পারিবারিক পুনর্মিলন।

তবে তিন দিনের পুজোর শেষেই উৎসবের রেশ মিলিয়ে যাচ্ছে না। পুজো শেষ হলেও থাকছে এক বড় চমক। আগামী ২৪ অক্টোবর ২০২৬, তাহোমা হাই স্কুলে সুরের ঝড় তুলতে আসছে কলকাতার বাংলা রক ব্যান্ড ‘ক্যাকটাস’। কলেজ জীবনের প্রেম, আড্ডা আর নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে থাকা গানগুলো নিয়ে প্রবাসের বুকে বাঙালির নস্টালজিয়াকে এক নতুন মাত্রা দেবে এই জলসা। দুর্গোৎসবের ঐতিহ্য এবং বাংলা রকের উন্মাদনা— এই দুইয়ে মিলেই তৈরি হবে এক অবিস্মরণীয় পুজো।

দেশ ছেড়ে বহু দূরে থেকেও বাঙালি কীভাবে তার অস্তিত্ব আর আনন্দকে বাঁচিয়ে রাখে, মৈত্রীর পুজো ঠিক সেই গল্পেরই সুন্দর সাক্ষী। প্রবাসের মাটিতে এক টুকরো বাংলা গড়ে তুলতে প্রস্তুত মৈত্রী বেঙ্গলি অ্যাসোসিয়েশন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026Probashe Durga PujaSeattleWashington
Advertisement
Tags :
Durga Puja 2026Probashe Durga PujaSeattleWashington

নিয়মিত খবরে থাকতে ফলো করুন