দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja in Essen

প্রবাসেও বঙ্গ সংস্কৃতির ছোঁয়াচ নয়া প্রজন্মের হৃদয়ে, জার্মানির এই পুজোয় আর কী চমক?

দূর প্রবাসেই এবার উৎসবের নিজস্ব ভিটে তৈরি করে নিয়েছে ‘নিভৃতি’। ১৬ থেকে ২০ অক্টোবর, টানা পাঁচ দিন ধরে জার্মানির এই শহরে জমজমাট আয়োজন চলছে দুর্গাপুজোর।
Buddhadeb Halder
01:54 PM Oct 09, 2026 IST
দূর প্রবাসেই এবার উৎসবের নিজস্ব ভিটে তৈরি করে নিয়েছে ‘নিভৃতি’। ১৬ থেকে ২০ অক্টোবর, টানা পাঁচ দিন ধরে জার্মানির এই শহরে জমজমাট আয়োজন চলছে দুর্গাপুজোর।
জার্মানির বুকে দুর্গাপুজো।

জার্মানির এসেনের বাতাস এখন আর কেবল ইউরোপীয় হিম ছড়াচ্ছে না, তাতে একটু একটু করে মিশছে শিউলির চেনা গন্ধ। সাতসকালের ট্রামের কামরা কিংবা উইকএন্ডের ক্যাফে—প্রবাস জীবনের হাজারো ব্যস্ততার মধ্যেও বাঙালির মন এখন আর এসেনে নেই, পড়ে রয়েছে এই বাংলায়। তবে মনখারাপের সেই প্রহর শেষ হতে চলেছে। দূর প্রবাসেই এবার উৎসবের নিজস্ব ভিটে তৈরি করে নিয়েছে ‘নিভৃতি’। ১৬ থেকে ২০ অক্টোবর, টানা পাঁচ দিন ধরে জার্মানির এই শহরে জমজমাট আয়োজন চলেছে দুর্গাপুজোর।

বাঙালির পুজো মানে তো কেবল আলো আর মণ্ডপ নয়, পুজো মানে অনুভূতির লড়াই। ‘নিভৃতি’র ইতিহাসও তেমনই এক রূপকথা। প্রথম বছর কুমোরটুলি থেকে প্রতিমা রওনা দিলেও শেষপর্যন্ত জার্মানিতে পৌঁছতে পারেনি, আটকে গিয়েছিল বন্দরের আইনি জটিলতায়। আলো সাজানো ছিল, আলপনা আঁকা শেষ, অথচ মা নেই। সে বছর ঘট পুজো আর ছোট প্রতিমাতেই অঞ্জলি দিয়েছিলেন প্রবাসীরা। চোখের জলে পার হয়েছিল প্রথম বছরের পুজো। কিন্তু পরের বছরই মেটে সেই আক্ষেপ। স্থানীয় মেয়রের হাতে উন্মোচিত হয় কুমোরটুলির প্রতিমা। দেশের গন্ধ এসে মেশে এসেনের বাতাসে।

গত পুজোয় 'নিভৃতি'।

ইন্ডিয়ান কালচারাল কানেকশন এসেন ইভি-র হাত ধরে এবার তৃতীয় বর্ষে পা দিল ‘নিভৃতি’। ২০২৪ সালে কয়েকজন বাঙালি বন্ধুর চায়ের আড্ডায় জন্ম নিয়েছিল এই স্বপ্নের পুজো। উদ্দেশ্য ছিল একটাই—কাজের চাপে ধূসর হয়ে যাওয়া প্রবাস জীবনে দেশের আমেজ ফিরিয়ে আনা। সেই ছোট্ট উদ্যোগ আজ এক বিশাল বটবৃক্ষ। শুধু এসেন নয়, নর্থ রাইন-ভেস্টফালিয়ার বখুম, কোলন, ডুসেলডর্ফ, ডর্টমুন্ড, ডুইসবুর্গ কিংবা বনের মতো আশপাশের সমস্ত শহরের বাঙালিরা এখন দিন গুনছেন এই পাঁচটা দিনের জন্য।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বাঙালির পুজো মানে তো কেবল আলো আর মণ্ডপ নয়, পুজো মানে অনুভূতির লড়াই। ‘নিভৃতি’র ইতিহাসও তেমনই এক রূপকথা। প্রথম বছর কুমোরটুলি থেকে প্রতিমা রওনা দিলেও শেষপর্যন্ত জার্মানিতে পৌঁছতে পারেনি, আটকে গিয়েছিল বন্দরের আইনি জটিলতায়। আলো সাজানো ছিল, আলপনা আঁকা শেষ, অথচ মা নেই। সে বছর ঘট পুজো আর ছোট প্রতিমাতেই অঞ্জলি দিয়েছিলেন প্রবাসীরা। চোখের জলে পার হয়েছিল প্রথম বছরের পুজো। কিন্তু পরের বছরই মেটে সেই আক্ষেপ। স্থানীয় মেয়রের হাতে উন্মোচিত হয় কুমোরটুলির প্রতিমা। দেশের গন্ধ এসে মেশে এসেনের বাতাসে।

এবারের দুর্গাপুজো ঘিরে আয়োজনে কোনও খামতি রাখা হচ্ছে না। সাংস্কৃতিক মঞ্চে ছোটদের জন্য থাকছে বিশেষ চমক। বিশ্ব উষ্ণায়নের মতো গম্ভীর বিষয়কে নাটকীয় রূপ দিচ্ছে তারা। সেই সঙ্গে বড়দের নাটকের মঞ্চস্থকরণ, নাচ, গান আর কবিতার একটানা ডিজিটাল কোলাহল তো থাকছেই। প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্ম যাতে মাতৃভাষা আর সংস্কৃতিকে আত্মস্থ করতে পারে, সেটাই এই উদ্যোগের আসল প্রাপ্তি।

জমজমাট আয়োজনে 'নিভৃতি'।

আর বাঙালির পুজোয় খাবারের পর্ব বাদ পড়লে উৎসব তো অসম্পূর্ণ। ‘নিভৃতি’র হেঁশেল সেজে উঠছে পুরোপুরি খাঁটি বাঙালি স্বাদে। সকালের গরম লুচি-আলুরদম থেকে দুপুরের ধোঁয়া ওঠা খিচুড়ি-লাবড়া, কিংবা বিকেলের খাসির মাংস আর বিরিয়ানি—সবই মিলবে এখানে। বিদেশি ও অবাঙালি বন্ধুদের জন্য রাখা হচ্ছে ভিন্ন স্বাদের খাবারও।

দেশ ছেড়ে বহুদূরে থাকলেও ঢাকের বোলে আর শিউলির বাসে শরৎ আরাধনা কিন্তু একটাই। জার্মান আকাশ যতই মেঘলা হোক, ১৬ অক্টোবর থেকে এসেনের মণ্ডপ জানান দেবে—উৎসবের কোনও সীমানা হয় না, প্রেম থাকলে প্রবাসও হয়ে ওঠে নিজের পাড়া।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026GermanProbashe Durga Puja
Advertisement
Tags :
Durga Puja 2026GermanProbashe Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন