দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Probashe Durga Puja

প্রবাসে শিকড়ের টান, বাংলার সংস্কৃতিতে মোড়া সানফ্রান্সিসকোর এই পুজো, যোগ দেবেন যিশুও!

সান ফ্রান্সিসকোয় শরতের নীল আকাশ আর শিউলির গন্ধ হয়তো অমিল। কিন্তু প্রবাসীদের মনের কোণে আগমনীর যে সুর বাজতে শুরু করে, তা আটলান্টিক পেরিয়ে একদম বঙ্গোপসাগরের ঢেউ ছুঁয়ে যায়।
Buddhadeb Halder
05:35 PM Oct 07, 2026 IST
সান ফ্রান্সিসকোয় শরতের নীল আকাশ আর শিউলির গন্ধ হয়তো অমিল। কিন্তু প্রবাসীদের মনের কোণে আগমনীর যে সুর বাজতে শুরু করে, তা আটলান্টিক পেরিয়ে একদম বঙ্গোপসাগরের ঢেউ ছুঁয়ে যায়।
২৮ তম বর্ষে পা দিল 'সংস্কৃতি'র দুর্গাপুজো।

দেবীপক্ষের সূচনায় বাংলার প্রকৃতি মুখরিত। চারদিকে সাজো সাজো রব। একদিকে শরতের আকাশে পেঁজা তুলোর মতো নীল মেঘ। অন্যদিকে কাশ ফুলের দুলুনি। ভোরের শিউলিতে ভরে থাকে মাটির দালান। বোঝা যাচ্ছে দেবী আবাহনে প্রকৃতি প্রস্তুত। তবে, প্রকৃতির এই প্রস্তুতি সুদূর মার্কিন মুলুকে আর কোথায়? দেশীয় সংস্কৃতিকে প্রাণে জাগিয়ে রেখে সেখানেও কিন্তু ধ্বনিত হচ্ছে, ‘আশ্বিনের শারদ প্রাতে’। সানফ্রান্সিসকোর বে এলাকার দুর্গোৎসব বরাবরই সকলের চোখ টানে। আর মার্কিন মুলুকের এই বে এরিয়াতেই গত ২৮ বছর ধরে এক টুকরো বাংলা গড়ে তুলেছে ‘সংস্কৃতি বে এরিয়া দুর্গা পূজা’।

সান ফ্রান্সিসকোয় শরতের নীল আকাশ আর শিউলির গন্ধ হয়তো অমিল। কিন্তু প্রবাসীদের মনের কোণে আগমনীর যে সুর বাজতে শুরু করে, তা আটলান্টিক পেরিয়ে একদম বঙ্গোপসাগরের ঢেউ ছুঁয়ে যায়। এ বছর বে এরিয়া জুড়ে পুজোর সংখ্যা খুব একটা কম নয়! তবে তার মধ্যে সংস্কৃতি-র এই আয়োজন সব সময় আলাদা মেজাজ বয়ে আনে। দূরদূরান্ত থেকে কয়েক ঘণ্টা গাড়ি চালিয়ে সপরিবারে ছুটে আসেন পুজোপ্রেমী বাঙালিরা। উদ্দেশ্য একটাই— কাজের ব্যস্ততা ভুলে একটু নিজের মানুষদের কাছে পাওয়া, প্রাণের আমেজ গায়ে মাখা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এখানে পুজো শুধু পুজোতেই সীমাবদ্ধ থাকে না। উইকেন্ড জুড়ে চলা এই উৎসবে ধুনুচি নাচ, অঞ্জলি, বোধন থেকে সিঁদুর খেলা— সবই হয় নিয়ম মেনে। তবে আসল আকর্ষণ লুকিয়ে থাকে সাংস্কৃতিক সন্ধ্যার কোলাহলে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম, যাদের মুখের বুলি মূলত ইংরেজি, তারাও এই ক’দিন বাংলা নাটকের সংলাপে কিংবা কবিতায় সকলের মন জয় করে নেয়। বছরের পর বছর ধরে সংস্কৃতির শেকড়কে পরের প্রজন্মের রগে রগে পৌঁছে দেওয়ার এই প্রয়াসই এদের আসল ইউএসপি।

এবারের সংস্কৃতির পুজোয় মূল চমক অবশ্য বাংলা থেকে ভেসে আসছে। অভিনেতা যিশু সেনগুপ্ত তাঁর ব্যান্ড ‘দ্য রেট্রোডিকশনস’-কে সঙ্গে নিয়ে তৈরি হচ্ছেন মঞ্চ কাঁপাতে। পর্দার জনপ্রিয় তারকাকে গানের মেজাজে কাছে পাওয়ার আনন্দে ইতিমধ্যেই বে এরিয়া উল্লাসে দ্বিগুণ। সঙ্গে থাকছে স্থানীয় শিল্পীদের গান, নাচ ও গীতিনাট্য। এই পুজোর অন্যতম এক উদ্যোক্তা  বলেন, "সপ্তাহের শেষে ছুটির দিনে কারও ঘরে নাটকের মহড়া, সঙ্গে মুখরোচক জলখাবার আর আড্ডা— ঠিক যেন ভবানীপুর বা বাগবাজারের চেনা পুজোর আমেজ।"

দেশ ছেড়ে হাজার হাজার মাইল দূরে থেকেও শিকড়কে আঁকড়ে ধরে বাঁচার এই তাগিদই প্রমাণ করে— পুজো আসলে কোনও ভৌগোলিক সীমায় আটকে থাকে না। টেক-সিটি সিলিকন ভ্যালির ধুলো উড়িয়ে সংস্কৃতির এই ২৮তম বছরের মহোৎসব ফের জানান দিচ্ছে, বাঙালিয়ানা কোনও স্থান বা কালের মুখাপেক্ষী নয়। তা প্রাণের আনন্দ, স্পন্দনে সদা জাগ্রত।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026Probashe Durga Puja
Advertisement
Tags :
Durga Puja 2026Probashe Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন