বন্যায় ভেঙে যায় প্রতিমা, তৈরি হয় ৪৫ ফুটের কংক্রিটের মূর্তি! ক্ষীরপাইয়ের 'বড়মা'কে ঘিরে নামে ভক্তের ঢল
Suhrid Das
বন্যায় ভেসেছিল এলাকা। জলের তোড়ে ভেঙেছিল কালীমূর্তি। পরে নতুন করে মূর্তি তৈরি হয়েছিল। কোনও বিপর্যয়ে মূর্তি যাতে ভেঙে না যায়, সেজন্য কংক্রিটের সেই প্রতিমা বানানো হয়েছিল। ৪৫ ফুটের সেই বিশালাকার দেবী মূর্তি মিশমিশে কালো বর্ণের। ২৩ বছর আগে তৈরি হওয়া সেই দেবীই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, ক্ষীরপাই এলাকায় 'বড়মা' (Khirpai Boro Ma) বলে পরিচিত। কালীপুজো উপলক্ষ্যে তোড়জোড় শুরু হয়েছে মন্দিরে। কালীপুজোর সময় দেবীর আশিস পেতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় বলেই খবর।
পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই শহর বিখ্যাত বাবরশার জন্য। তবে এই শহরের আরও একটি পরিচিতি এই বড়মার জন্যই। চিরকুনডাঙার ৪৫ ফুট উচ্চতার বিশালাকার কালীপ্রতিমা ‘বড়মা’ অত্যন্ত জাগ্রত বলেই মত সাধারণ মানুষের। হালদারদিঘি মোড় থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমান অসংখ্য ভক্ত। বর্তমানে বড়মায়ের খ্যাতি জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ক্ষীরপাই ও চন্দ্রকোনা ছাড়াও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা এবং ভিন জেলা থেকে বহু মানুষ দেবীদর্শনে আসেন।
আরও পড়ুন:
কালীপুজোর সময় মন্দিরে ভক্তসমাগম আরও বেড়ে যায়। কেন দেবীর মূর্তি কংক্রিটের? দীর্ঘ ৪৫ ফুটের বিশালাকার দেবী কেন বড়মা নামে পরিচিত? স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৩ বছর আগে শ্মশান এলাকায় মাটির চালায় ছোট আকারের কালীপ্রতিমা প্রতিষ্ঠার মধ্য দিয়ে পুজো শুরু হয়েছিল। সেই প্রতিমা ‘ছোটমা’ নামে পরিচিত ছিল। একবার ভয়াবহ বন্যার জলে মাটির সেই চালা ডুবে যায়। জলের তোড়ে সেই প্রতিমা ভেঙে গিয়েছিল। সেই বিপর্যয়ের পরে সিদ্ধান্ত হয় মন্দির করে দেবীকে ফের প্রতিষ্ঠার। এরপর কোনও সময় বন্যা হলেও যাতে ক্ষতি না হয়, সেজন্য কংক্রিটের দেবীমূর্তি তৈরি হয়। মূর্তির উচ্চতা হয় ৪৫ ফুট। সেই থেকেই দেবী ‘বড়মা’ নামে পরিচিতি পান।
এই বড়মা প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে তন্ত্রসাধনা ও স্বপ্নাদেশের কাহিনিও। স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষীরপাইয়ের ব্যবসায়ী গোপালচন্দ্র রায় ছিলেন কালীর একনিষ্ঠ ভক্ত। পরবর্তী সময়ে ব্যবসা ছেড়ে তন্ত্রসাধনায় মন দিয়েছিলেন তিনি। কথিত আছে, স্বপ্নাদেশ পাওয়ার পর বড়মায়ের প্রতিষ্ঠার পরিকল্পনা হয়।
এই বড়মা প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে তন্ত্রসাধনা ও স্বপ্নাদেশের কাহিনিও। স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষীরপাইয়ের ব্যবসায়ী গোপালচন্দ্র রায় ছিলেন কালীর একনিষ্ঠ ভক্ত। পরবর্তী সময়ে ব্যবসা ছেড়ে তন্ত্রসাধনায় মন দিয়েছিলেন তিনি। কথিত আছে, স্বপ্নাদেশ পাওয়ার পর বড়মায়ের প্রতিষ্ঠার পরিকল্পনা করেন গোপালবাবু। তাঁর ইচ্ছাকে বাস্তবায়িত করতে এগিয়ে আসেন তাঁর সাত পুত্র। গোকুলি মাঠের শ্মশানের পাশে নিজেদের জমিতে তাঁরা মন্দির গড়ে তোলেন। বিশালাকার এই মূর্তি নির্মাণ করেন মৃৎশিল্পী রণজিৎ দাস। বড়মা মূলত শ্মশানকালীর রূপে পূজিত হন।
দেবীর চার হাতের মধ্যে উপরের একটি হাতে রয়েছে পৃথিবীর প্রতিকৃতি, যা এই মূর্তির অন্যতম বিশেষত্ব। নীচের একটি হাতে ধরা রয়েছে সাদা পায়রা। ভক্তদের বিশ্বাস, পৃথিবী রক্ষা ও শান্তির বার্তা বহন করছে দেবীর এই দুই প্রতীক। অন্য দুই হাতে রয়েছে খড়্গ ও নরমুণ্ড।
দেবীর চার হাতের মধ্যে উপরের একটি হাতে রয়েছে পৃথিবীর প্রতিকৃতি, যা এই মূর্তির অন্যতম বিশেষত্ব। নীচের একটি হাতে ধরা রয়েছে সাদা পায়রা। ভক্তদের বিশ্বাস, পৃথিবী রক্ষা ও শান্তির বার্তা বহন করছে দেবীর এই দুই প্রতীক। অন্য দুই হাতে রয়েছে খড়্গ ও নরমুণ্ড। এক পা শিবের বুকে এবং অন্য পা মাটিতে রেখে দাঁড়িয়ে রয়েছেন দেবী। তাঁর বিশালাকার মূর্তি ও রুদ্ররূপ দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।এই মন্দিরের পুজোর রীতিও বেশ আলাদা। অমাবস্যা ছাড়া অন্য দিনগুলিতে মন্দিরে পুরোহিত থাকেন না। ভক্তরাই নিজের হাতে দেবীর পুজো দেন। মন্দিরে দক্ষিণা নেওয়া হয় না।
বড়মায়ের পুজোয় বলি দেওয়ার প্রচলনও নেই। প্রতি অমাবস্যায় পুজো হলেও কালীপুজোর দিন বড়মায়ের মন্দিরে ভক্তদের ভিড় সবচেয়ে বেশি হয়। মনস্কামনাপূরণ ও আরোগ্য লাভের আশায় বহু মানুষ দেবীর কাছে প্রার্থনা করেন। শুধু বিশেষ তিথিতেই নয়, বছরের অন্যান্য দিনেও সকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের আনাগোনা লেগে থাকে মন্দিরে। প্রায় ২৩ বছরের ইতিহাসে স্থানীয় মানুষের বিশ্বাস ও ভক্তিকে কেন্দ্র করে এই কালীমন্দিরের পরিচিতি ক্রমশ বেড়েছে।