দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Baghbazar Sarbojanin

৪০ বছরের পরম্পরায় ছেদ, বাগবাজার সর্বজনীনের শিল্পীবদল! প্রতিমার চক্ষুদান করলেন কে?

পরম্পরায় ছেদ পড়ল বাগবাজার সর্বজনীনের দুর্গাপুজোর প্রতিমা নির্মাণে। দীর্ঘ ৪০ বছর ধরে উত্তর কলকাতার সাবেকি এই পুজোর প্রতিমার চক্ষুদান করতেন শিল্পী খোকা পাল।
Suhrid Das
02:52 PM Oct 06, 2026 IST
পরম্পরায় ছেদ পড়ল বাগবাজার সর্বজনীনের দুর্গাপুজোর প্রতিমা নির্মাণে। দীর্ঘ ৪০ বছর ধরে উত্তর কলকাতার সাবেকি এই পুজোর প্রতিমার চক্ষুদান করতেন শিল্পী খোকা পাল।
এদিন চক্ষুদান হল দেবী প্রতিমার। ছবি-ব্রতীন কুণ্ডু।

পরম্পরায় ছেদ পড়ল বাগবাজার সর্বজনীনের (Baghbazar Sarbojanin) দুর্গাপুজোর প্রতিমা নির্মাণে। দীর্ঘ ৪০ বছর ধরে উত্তর কলকাতার সাবেকি এই পুজোর প্রতিমার চক্ষুদান করতেন শিল্পী খোকা পাল। কিন্তু এবার শিল্পীবদল। আজ, মঙ্গলবার দেবীর চক্ষুদান হয়েছে। শিল্পী ইন্দ্রনাথ পাল এই চক্ষুদান করেছেন। পুজোর আর বেশিদিন বাকি নেই। জোরকদমে চলছে প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ। ১০৮ বছরের এই প্রাচীন পুজোর গরিমা অটুট রয়েছে বলেই পুজো উদ্যোক্তারা জানিয়েছেন। 

বাংলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো। একচালার এই প্রতিমার সাবেকি মৃন্ময়ী রূপ দেখতে দূরদূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন। পুজোর দিনগুলিতে বাগবাজারের ওই মাঠে হাজার হাজার মানুষের সমাগম হয়। পুজোর স্থায়ী বেদিতেই প্রতি বছর ওই একচালার প্রতিমা তৈরি হয়। চলতি বছর এই পুজো নিয়ে সাময়িক জটিলতা দেখা দিয়েছিল। কলকাতা হাই কোর্টেও সেই জল গড়ায়। তবে পুজো হবেই, সেই বিষয়ে একমত ছিল সবপক্ষই। হাই কোর্টের নির্দেশে জটিলতা কেটে যায়। মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজও শুরু হয়েছিল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

চলছে প্রতিমা নির্মাণ। ছবি-ব্রতীন কুণ্ডু।

দীর্ঘদিন ধরে কুমোরটুলির শিল্পী জীতেন পাল এই প্রতিমা তৈরি করে এসেছেন। তাঁর পর প্রতিমা গড়ার ব্যাটন হাতে তুলে নেন ছেলে নারায়ণচন্দ্র পাল। তবে চিরায়ত প্রথা মেনে দীর্ঘ ৪ দশক ধরে দক্ষ তুলির টানে দুর্গার চক্ষুদান করে আসছিলেন শিল্পী খোকা পাল। কিন্তু এবার সেই চক্ষুদানের শিল্পী বদল হল। এবছর শিল্পী ইন্দ্রনাথ পাল প্রতিমার চোখ আঁকলেন।

 

এবছর কেন চোখ লেখার শিল্পী বদল? আসলে ৭৫ বছর বয়সি প্রবীণ শিল্পী খোকা পাল গুরুতর অসুস্থ। রং-তুলি ধরতেও পারছেন না। সেজন্যই কুমোরটুলির প্রতিমা শিল্পী ইন্দ্রনাথ পাল এই দায়িত্ব নিয়েছেন। চক্ষুদান করে শিল্পী ইন্দ্রনাথ জানিয়েছেন, "আমি অত্যন্ত গর্বিত বাগবাজারের প্রতিমার চক্ষুদান করার সুযোগ পাওয়ায়। বাবা-মায়ের আশীর্বাদ রয়েছে সঙ্গে।" শিল্পী আরও বলেন, "চেয়েছিলাম, কাকা (খোকা পাল) চক্ষুদান করুক। কিন্তু উনি শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য এই চক্ষুদান আমায় করতে হল।" একাধিক প্রতিকূলতা পেরিয়ে  মহালয়ার আগেই বাগবাজারের মায়ের চোখ লেখা সম্পন্ন। এবার বোধনের অপেক্ষায় বাঙালি। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BagbazarDurga Puja 2026Kolkata Durga Puja
Advertisement
Tags :
BagbazarDurga Puja 2026Kolkata Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন