দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

আবাসনের পুজোয় 'সেরা ভোগে'র স্বীকৃতি পেল কোন পুজোগুলি?

বিচারকরা বেছে নিলেন 'সেরা'দের।
Arpan Das
11:08 PM Oct 17, 2026 IST
বিচারকরা বেছে নিলেন 'সেরা'দের।
  • অপেক্ষার অবসান। সপ্তমীর দিন ইমামি হেলথি অ্যান্ড টেস্টি নিবেদিত 'সেরা ভোগ'-এর বিজয়ীদের নাম ঘোষণা হওয়া মাত্র খুশির জোয়ার আবাসনগুলিতে। অপরাজিতা আঢ্য, বনি সেনগুপ্ত, দর্শনা বণিক, সঞ্জয় বরাইরা বেছে নিলেন 'সেরা ভোগ'-এর বিজয়ীদের।

  • বারোয়ারি পুজোর পাশাপাশি মাতৃ আরাধনার জোর দিয়েছে আবাসনগুলোও। নানা বিষয়ে একে অন্যকে টেক্কা দিতে চেষ্টার কসুর করেননি উদ্যোক্তারা। বিচারকরা দশটি পুজোর মধ্যে থেকেই চুলচেরা বিশ্লেষণে বেছে নিলেন 'সেরা ভোগ'- এ দুই বিজয়ীর নাম।

  • কোনও কোনও আবাসনের পুজো যেভাবে ঘরোয়া পরিবেশ তৈরি করেছে, বেঁধে রেখেছে আপাত অচেনা মানুষগুলিকে তা অন্য মাত্রা দিয়েছে দুর্গাপুজোকে। তার মধ্যে উত্তর কলকাতার 'সেরা ভোগ'-এ জয়ী হয়েছে মানি কাসা। অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও কনটেন্ট ক্রিয়েটর সঞ্জয় বড়াই বেছে নিয়েছেন নিউটাউনের আবাসনটিকে।

  • আর দক্ষিণে 'সেরা ভোগ'-এ বিজয়ী হয়েছে সুগম পার্ক। অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী দর্শনা বণিক বেছে নিয়েছেন নরেন্দ্রপুরের আবাসনটিকে। আসলে বাঙালির দুর্গাপুজোয় ভোগ মাস্ট। বাড়ি কিংবা বারোয়ারির পুজোর মতো করে, আবাসনও ভোগের খুঁটিনাটি ব্যাপারে একদম পরিপাটি।

  • রন্ধনশৈলী, পরিবেশনের নান্দনিকতা, সৃজনশীলতা, ও সামগ্রিক রুচিশীলতার ভিত্তিতেই হবে বিজয়ী নির্বাচন। তাই এই পুজোর ফ্লেভার আলাদা। শ্রেষ্ঠ ভোগ পরিবেশনের বিচারে সামগ্রিক দিক থেকে খুঁটিনাটি বিচারেই বেরিয়েছিলেন বিচারকরা। আর সেখানে বিজয়ী মানি কাসা ও সুগম পার্ক।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026Kolkata Durga Puja
Advertisement
Tags :
Durga Puja 2026Kolkata Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন