দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

নলিনে গঙ্গা, কাশীবোসে ওরলি, ‘ছন্নছাড়া’ হাতিবাগান, হেলদি লড়াই, ভিড় টানতে প্রস্তুতি উত্তরে

এককভাবে কোনও একটি পুজো বড় হলে দর্শনার্থীদের ভিড় জমে না। পাশাপাশি একাধিক বড় পুজো থাকলে একটি সম্পূর্ণ দর্শনীয় জোন তৈরি হয়।
Utsa Tarafdar
06:04 PM Sep 29, 2026 IST
এককভাবে কোনও একটি পুজো বড় হলে দর্শনার্থীদের ভিড় জমে না। পাশাপাশি একাধিক বড় পুজো থাকলে একটি সম্পূর্ণ দর্শনীয় জোন তৈরি হয়।
নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো

‘বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও/ নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি বইছ কেন?’
গঙ্গার বহমানতা, দূষণ ও নদী ভাঙন ফুটে উঠছে এই পুজো কমিটির মণ্ডপ সজ্জায়। গঙ্গার উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গার পরিক্রমা দেখাতে এখানে ব্যবহার করা হবে মাটি ও কঞ্চির মতো প্রাকৃতিক উপাদান। নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপ সেজে উঠেছে শিল্পী সনাতন দিন্দার উদ্যোগে (Durga Puja 2026)।

এখানে কোনও কৃত্রিম আলোর খেলা ছাড়াই সম্পূর্ণ শৈল্পিক উপায়ে জলের দৃশ্য উপস্থাপন করছেন শিল্পী সনাতন দিন্দা। পাথর খোদাই করে যেভাবে মূর্তি তৈরি করা হয়, সেই আদলে মাটির তৈরি দেবী প্রতিমাটিকে পাথরের রূপ দেওয়া হচ্ছে। ক্লাব সেক্রেটারি সিদ্ধার্থ সান্যাল জানালেন, ভূপেন হাজারিকার 'বিস্তীর্ণ দুপারে' গানের সুরের উপর ভিত্তি করে তৈরি হয়েছে মণ্ডপের থিম মিউজিক।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কাশীবোস লেন দুর্গাপূজা

অন্যদিকে, ভারতের বিভিন্ন শিল্পশৈলী যে কলকাতার পুজো মণ্ডপে ঠাঁই পাবেই, তা বলা বাহুল্য। মাটি, মানুষ আর প্রকৃতি— এই তিনের সহজ সহাবস্থানে ওরলি শিল্পের জন্ম। প্রাচীন অথচ চিরন্তন জীবনভাষ্যকেই রং, রেখা ও ছন্দে এবার উদযাপন করছে কাশীবোস লেন দুর্গাপূজা। শিল্পী অনির্বাণ। সমিতির সদস্য ঐন্দ্রিলী শেঠ জানালেন, শিকড়ের কাছে ফিরে গিয়ে জীবনের সহজ সৌন্দর্যকে খুঁজে নেওয়ার এই যাত্রার নাম 'আদিম'।

শতাব্দীপ্রাচীন বাড়ির পাশেই আধুনিক বহুতল— উত্তর কলকাতার পাড়াগুলোর 'ছন্দ ছাড়া ছন্নছাড়া' এই ভিনমুখী বৈশিষ্ট্যই এবার হাতিবাগান সর্বজনীন-এর পুজো ভাবনা। হাতিবাগান চত্বরে একাধিক বড় পুজো কমিটির সঙ্গে পুরস্কার জেতার রেষারেষি প্রসঙ্গে মুখ্য উদ্যোক্তা শাশ্বত বসুর বক্তব্য, “হেলদি লড়াই নিশ্চয়ই থাকে। তবে কাউকে টেক্কা দেওয়ার মনোভাব নেই। এককভাবে কোনও একটি পুজো বড় হলে দর্শনার্থীদের ভিড় জমে না। পাশাপাশি একাধিক বড় পুজো থাকলে একটি সম্পূর্ণ দর্শনীয় জোন তৈরি হয়। তাই এবারও উত্তর কলকাতার মণ্ডপগুলোয় ভিড় উপচে পড়বে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West Bengalwest bengal durga puja
Advertisement
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West Bengalwest bengal durga puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন