দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

এবার পুজোয় 'অন্যরকম' পার্ক স্ট্রিট, তৃতীয়াতেই মণ্ডপে উপচে পড়া ভিড়, ডমরু নাচ শঙ্কু-শংকরের

Jaba Sen
10:32 PM Oct 13, 2026 IST
  • এবার প্রথম পার্ক স্ট্রিটে দুর্গাপুজো দেখছে তিলোত্তমাবাসী। বিজেপির যুব নেতা শঙ্কুদেব পণ্ডার হাত ধরে পার্কস্টিটের প্রাণকেন্দ্র অ্যালেন পার্কে এই পুজোর আয়োজন করা হয়েছে। সোমবার দ্বিতীয়ার রাতে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মঙ্গলবার তৃতীয়ার দিনই অ্যালেন পার্কের মণ্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। পুজোর সময় এই দৃশ্য আগে দেখেনি পার্ক স্ট্রিট। এবার 'অন্যরকম' পার্ক স্ট্রিট দেখছে শহরবাসী।

  • এতদিন পার্ক স্ট্রিট ক্রিসমাসের জন্যই বিখ্যাত ছিল। পুজোর সময় কার্যত ফাঁকাই থাকত এই রাস্তা। ডিসেম্বর মাসেই এখানে জমকালো আলো দেখতে অভ্যস্ত ছিলেন কলকাতার মানুষ। কিন্তু এবার ডিসেম্বরের আগেই আলোয় সেজে উঠেছে গোটা রাস্তা। ক্রিসমাসের মতোই ভিড় উপচে পড়ছে। আর সকলেরই গন্তব্য অ্যালেন পার্ক। সেখানেই দুর্গাপুজোর আয়োজন হয়েছে। তবে শুধু পুজো নয়, রয়েছে একাধিক আকর্ষণ।

  • প্রথমবারের পুজোর থিম হিসেবে শিবের তাণ্ডব ও পার্বতীর প্রতি তাঁর ভালোবাসাকে ফুটিয়ে তোলা হয়েছে। শিবের আদলেই তৈরি হয়েছে মণ্ডপ। শিবের রুদ্র রূপ ফুটিয়ে তুলতে বিভিন্ন আলোর ব্যবহার করেছেন উদ্যোক্তারা। সব মিলিয়ে অ্যালেন পার্কের মণ্ডপ চোখ কেড়েছে দর্শনার্থীদের।

  • মণ্ডপের পাশাপাশি দুর্গা প্রতিমা দেখেও মুগ্ধ দর্শনার্থীরা। মণ্ডপের ভিতরের আলোকসজ্জা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তাঁরা। মুঠোফোনে বন্দি করছেন মায়ের রূপ। মাকে দর্শন করতে তাই তৃতীয়ার রাতেই অ্যালেন পার্কে উপচে পড়া ভিড়। শুধু কলকাতা নয়, রাজ্য এমনকী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পুজো দেখতে ছুটে এসেছেন মানুষ। তবে মণ্ডপ বা প্রতিমা নয়, অ্যালেন পার্কের পুজোয় রয়েছে আরও একটি বিশেষ আকর্ষণ।

  • মণ্ডপের পাশেই একটি স্টেজে লাইভ পারফরম্যান্সের আয়োজন করা হয়েছে। সেই স্টেজে রয়েছেন এক বিশাল নজরাজের মূর্তি। এই পারফরম্যান্স পুজোর থিমেরই একটি অংশ। মধ্যপ্রদেশের একটি দল শিব তাণ্ডব ও মহাকালের আরতি নিয়ে লাইভ পারফর্ম করছে। দশমী পর্যন্ত চলবে পারফরম্যান্স। দর্শনার্থীদের সামনে ঢোল, কর্তাল, ডুগডুগি নিয়ে পারফর্ম করছেন দলের মহিলা ও পুরুষ সদস্যরা।

  • পুজো উপলক্ষে তৃতীয়ার দিন থেকে অ্যালেন পার্কে শুরু হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের পুজোয় সঙ্গীতশিল্পী কৈলাশ খের আসবেন বলে জানা গিয়েছে। এছাড়াও বলিউডের একাধিক শিল্পীর আসার কথা রয়েছে। পুজোর মধ্য়েই কোনও একদিন রাতভর জগরাতা হবে। পুজোর প্রায় প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান নজর কাড়বে দর্শনার্থীদের। ছবি: ব্রতীন কুণ্ডু।

  • তৃতীয়ার রাতে মধ্যপ্রদেশের পারফরমারদের সঙ্গে স্টেজে দেখা যায় পুজোর মূল উদ্যোক্তা শঙ্কুদেব পণ্ডাকে। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী শংকর ঘোষও। গানের তালে তাঁরা দুজনেই ডমরু নিয়ে নাচ করেন। তাঁদের সঙ্গ দেন পারফরমাররাও। নাচে-গানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি অন্যরকম আবহ তৈরি হয় মণ্ডপ চত্বরে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kolkata Durga PujaPark Street
Advertisement
Tags :
Kolkata Durga PujaPark Street

নিয়মিত খবরে থাকতে ফলো করুন