দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

অন্নপূর্ণার ভাণ্ডারে যেন খাদ্যের অভাব না হয়! সল্টলেকের এই পুজোয় মায়ের কাছে এটাই প্রার্থনা

মানুষের মুখে অন্ন তুলে দেওয়া এবং সবার ভালো থাকার এই আকাঙ্ক্ষাই এবারের থিমের মূল সুর।
Arpita Mondal
01:46 PM Oct 10, 2026 IST
মানুষের মুখে অন্ন তুলে দেওয়া এবং সবার ভালো থাকার এই আকাঙ্ক্ষাই এবারের থিমের মূল সুর।
সল্টলেক এ কে ব্লকের মণ্ডপে গ্রামের সাধারণ মেয়ের রূপে মা অন্নপূর্ণা। নিজস্ব ছবি

একমুঠো অন্ন জোগাতে মাথার ঘাম পায়ে ফেলেন কত শত মানুষ। ক্ষুধার্তের পেটে ভাত জোগাতে মা অন্নপূর্ণা যেন সহায় থাকেন সর্বদা। প্রার্থনা একটাই, 'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।' এবার সল্টলেক একে ব্লকের মণ্ডপের ছত্রে ছত্রে সেই আর্তিই ফুটে উঠেছে। এবারের পুজোর থিম 'অন্যের কথা–অন্নর কথা'। থিমের মাধ্যমে মানুষের কষ্ট, ক্ষুধা এবং অন্যের দুঃখ অনুভব করার বার্তা তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী রিন্টু কনার। তাঁর ভাবনায়, মা অন্নপূর্ণার ভাণ্ডারে যেন কারও খাবারের অভাব না হয়, কোনও সন্তানকে যেন অন্যের কষ্টের মতোই নিজের জীবনের দুঃখও বয়ে বেড়াতে না হয়। মানুষের মুখে অন্ন তুলে দেওয়া এবং সবার ভালো থাকার এই আকাঙ্ক্ষাই এবারের থিমের মূল সুর।

দুর্গাপুজোর মরশুমে শহরতলি ও কলকাতার ঠাকুর দেখার তালিকায় প্রতি বছরই জায়গা করে নেয় সল্টলেকের এ কে ব্লকের দুর্গাপুজো। সেক্টর টু-তে অবস্থিত এই পুজো দেখতে ভিড় জমান কয়েক লক্ষ দর্শনার্থী। এ বছর ৪০ বছরে পা দিল এই পুজো। আর সেই বিশেষ বর্ষে শিল্প, লোকসংস্কৃতি ও মানবিক বার্তার মেলবন্ধনে দর্শনার্থীদের সামনে নতুন ভাবনা তুলে ধরছে এ কে ব্লক।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মণ্ডপসজ্জায় বিশেষ গুরুত্ব পেয়েছে মা অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনির উপাখ্যান। পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে সেই কাহিনি। মণ্ডপে থাকবে জলপথ, নৌকো এবং মাঝির দৃশ্য। লোককথার সেই মাঝি মা অন্নপূর্ণার দর্শন পেয়ে তাঁর প্রকৃত পরিচয় উপলব্ধি করেন এবং বর হিসেবে প্রার্থনা করেন, তাঁর সন্তানরা যেন দুধে-ভাতে থাকে, কখনও যেন অভাব-অনটন ও অন্নকষ্টে ভুগতে না হয়। সেই কাহিনির মধ্য দিয়েই উঠে আসবে অন্ন, মানবিকতা এবং অন্যের দুঃখ বোঝার বার্তা। শিল্প ও ঐতিহ্যের মেলবন্ধনে দর্শনার্থীদের সামনে এই ভাবনাকেই তুলে ধরতে চাইছেন পুজো উদ্যোক্তারা। সাবেকি রীতিনীতি মেনেই পুজো, মহালয়ায় চক্ষুদান।

মণ্ডপসজ্জায় বিশেষ গুরুত্ব পেয়েছে মা অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনির উপাখ্যান। নিজস্ব ছবি।

৪০ বছরের ঐতিহ্য, অন্নপূর্ণার আশীর্বাদ আর মানবিকতার বার্তা—সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় সল্টলেকের এ কে ব্লক হয়ে উঠতে চলেছে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। তাই পুজোর দিনগুলিতে সল্টলেক ও আশপাশে ঠাকুর দেখতে বেরোলে আপনার তালিকায় রাখতেই পারেন এ কে ব্লকের এই পুজো।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026Kolkata Durga Puja
Advertisement
Tags :
Durga Puja 2026Kolkata Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন