দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

গুহাবাসী মানুষের অট্টালিকায় উত্তরণ! শতবর্ষে আদি বালিগঞ্জ সর্বজনীনের থিম 'ভিত'

Jaba Sen
08:41 PM Oct 14, 2026 IST
  • পথ চলা শুরু হয়েছিল ১৯২৭ সালে। এবার শতবর্ষে পা দিল গোলপার্কের আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গাপুজো পরিষদ। দক্ষিণ কলকাতার দ্বিতীয় পুরনো পুজো হিসেবে পরিচিত এই পুজোয় এবার রয়েছে বিশেষ আকর্ষণ। থিমে রয়েছে বিশেষ চমক। এবারের দুর্গাপ্রতিমা দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে সবথেকে বড়। কত ফুট উঁচু প্রতিমা?

  • এখানকার দুর্গাপুজোর প্রতিমা চিরদিনই সাবেকি, এক চালার হয়ে থাকে। থিম পুজোকে যথা সম্ভব এড়িয়ে চলা হয়েছে। তবে শততম বর্ষে কিছুটা প্রচলিত ধারা ভেঙেছে উদ্যোক্তারা। যদিও একে পুরোপুরি থিম বলতে নারাজ তাঁরা। কারণ থিমের ঠাকুর ছোট হয়। শততম বর্ষে আদি বালিগঞ্জের মাতৃ প্রতিমা ২৫ ফুটের। শিল্পী নব পাল।

  • শতবর্ষের এই পুজোর থিমেও রয়েছে চমক। থিমের নাম 'ভিত'। গুহা জীবন থেকে অট্টালিকার উত্তরণ-- এটাই তুলে ধরা হয়েছে মণ্ডপে। লক্ষ লক্ষ বছর আগে আদিম মানুষ যাযাবরের জীবন ছেড়ে গুহাবাসী হয়েছিল। আদিমকাল থেকেই সেই গুহা-জীবনের চিহ্ন বিশ্বের নানা প্রান্তে দেখা গিয়েছে। গুহাবাসী মানুষজন গুহার গাত্রে তাদের অপূর্ব শৈল্পিক প্রতিভার স্বাক্ষরও রেখে এসেছে। এই সব নিয়েই এবারের আদি বালিগঞ্জের থিম ভিত।

  • গোলপার্কের এই শতবর্ষের পুজোটি ভেঙে এই অঞ্চলে আরও কয়েকটি পুজো শুরু হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বালিগঞ্জ গার্ডেন্সের পুজোকে থামানো যায়নি। অনেক চড়াই উৎরায় পেরিয়ে ১০০ বছরে পা দিল এই পুজো। গত ১০০ বছর ধরে নিয়ম নিষ্ঠা মেনে অত্যন্ত সুচারুভাবে পুজো হয়। ঠাকুর বা পুজার্চনার ব্যাপারে কোনওদিনই এখানে সমঝোতা হয়নি।

  • ১৯২৭ সালে বালিগঞ্জ এলাকার নাম ছিল কাকুলিয়া। ১৯২০ সালে রবীন্দ্র সরোবরে কৃত্রিম লেক খননের কাজ শুরু করেন বোমপাস সাহেব। ওই কৃত্রিম লেক খনন করতে গিয়ে প্রচুর বালি ওঠে। সেই বালি স্তূপাকৃত করে রাখা হয় এই অঞ্চলে। সেখান থেকেই বালিগঞ্জো বা বালিগঞ্জ নামের উৎপত্তি। ক্রমে গোটা এলাকা বালিগঞ্জ হিসেবে পরিচিতি লাভ করে।

  • জায়গার নামের পরিবর্তন হলেও বন্ধ হয়নি পুজো। আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গাপুজো পরিষদ দক্ষিণ কলকাতার দ্বিতীয় পুরনো পুজো। সেই পুজোর ঐতিহ্য আজও অমলিন। ভবানীপুরের বলরাম বসু ঘাট স্ট্রিটের পুজোটি কলকাতার সবচেয়ে পুরনো বারোয়ারি পুজো হিসেবে স্বীকৃত। এরপর রয়েছে পটলডাঙা, বাগবাজার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BallygungeKolkata Durga Puja
Advertisement
Tags :
BallygungeKolkata Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন