দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Best Bhog

আবাসনের পুজোয় ‘সেরা ভোগে’র স্বীকৃতি, খুশিতে ডগমগ আবাসিকরা

বিচারকরা দশটি পুজোর মধ্যে থেকেই চুলচেরা বিশ্লেষণে বেছে নিলেন 'সেরা ভোগ'- এ দুই বিজয়ীর নাম।
Sayani Sen
04:31 PM Oct 19, 2026 IST
বিচারকরা দশটি পুজোর মধ্যে থেকেই চুলচেরা বিশ্লেষণে বেছে নিলেন 'সেরা ভোগ'- এ দুই বিজয়ীর নাম।
  • দুর্গাপুজোর লড়াইতে মণ্ডপগুলির থিমের বাহার দেখতে মুখিয়ে থাকে উৎসবমুখর বাঙালি। পিছিয়ে নেই আবাসনগুলিও। আর বাঙালির দুর্গাপুজোয় ভোগ মাস্ট। বাড়ি কিংবা বারোয়ারির পুজোর মতো করে, আবাসনও ভোগের খুঁটিনাটি ব্যাপারে একদম পরিপাটি।

  • বিচারকরা দশটি পুজোর মধ্যে থেকেই চুলচেরা বিশ্লেষণে বেছে নিলেন 'সেরা ভোগ'- এ দুই বিজয়ীর নাম। সপ্তমীতে ইমামি হেলথি অ্যান্ড টেস্টি নিবেদিত 'সেরা ভোগ'-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। অপরাজিতা আঢ্য, বনি সেনগুপ্ত, দর্শনা বণিক, সঞ্জয় বরাইরা বেছে নিলেন 'সেরা ভোগ'-এর বিজয়ীদের।

  • উত্তর কলকাতার 'সেরা ভোগ'-এ জয়ী হয়েছে মানি কাসা। অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও কনটেন্ট ক্রিয়েটর সঞ্জয় বড়াই বেছে নিয়েছেন নিউটাউনের আবাসনটিকে।

  • আর দক্ষিণে 'সেরা ভোগ'-এ বিজয়ী হয়েছে সুগম পার্ক। অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী দর্শনা বণিক বেছে নিয়েছেন নরেন্দ্রপুরের আবাসনটিকে।

  • 'সেরা ভোগ'-এর বিজয়ীদের নাম ঘোষণা হওয়া মাত্র খুশির জোয়ার আবাসনগুলিতে।

  • রন্ধনশৈলী, পরিবেশনের নান্দনিকতা, সৃজনশীলতা ও সামগ্রিক রুচিশীলতার ভিত্তিতেই হয়েছে। কোনও কোনও আবাসনের পুজো যেভাবে ঘরোয়া পরিবেশ তৈরি করেছে, বেঁধে রেখেছে আপাত অচেনা মানুষগুলিকে তা অন্য মাত্রা দিয়েছে দুর্গাপুজোকে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026
Advertisement
Tags :
Durga Puja 2026

নিয়মিত খবরে থাকতে ফলো করুন