দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Special arrangements to view the immersion in Ganges

বারাণসীর আদলে এবার দশমীতে নৌকাভ্রমণ! গঙ্গায় বিসর্জন দেখতে বিশেষ ব্যবস্থা করবে সরকার

দশমীতে কলকাতা-হাওড়ার ঘাটে ঘাটে নিরঞ্জনের বিশেষ মুহূর্ত চাক্ষুষ করার সুযোগ করে দেওয়া হবে।
Arpita Mondal
08:12 PM Sep 26, 2026 IST
দশমীতে কলকাতা-হাওড়ার ঘাটে ঘাটে নিরঞ্জনের বিশেষ মুহূর্ত চাক্ষুষ করার সুযোগ করে দেওয়া হবে।
এআই ছবি।

দশমীতে বিষাদের সুর মিশে থাকলেও, এবার বিসর্জনকে কেন্দ্র করে পুজোর শেষ মুহূর্তটুকু উপভোগ করার ব্যবস্থা করবে সরকার। এবার সরকারি জেটিতে চেপে গঙ্গাবক্ষে বিসর্জনের সাক্ষী থাকতে দর্শনার্থীরা। দশমীতে কলকাতা-হাওড়ার ঘাটে ঘাটে নিরঞ্জনের বিশেষ মুহূর্ত চাক্ষুষ করার সুযোগ করে দেওয়া হবে।

কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে ঘোরানো হবে। গঙ্গাভ্রমণের উদ্দেশে বিকেল ৫টায় দর্শনার্থীদের পৌঁছে যেতে হবে ডব্লুবিটিসি-র মিলেনিয়াম জেটিতে (শিপিং কর্পোরেশনের বিপরীতে)। বিসর্জনের বিশেষ মুহূর্তের সাক্ষী থাকার জন্য জন্য দর্শনার্থীদের মাথাপিছু ভাড়া দিতে হবে ৮০০ টাকা।

পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, দশমীতে সন্ধ্যা ৬ টা থেকে ৯টা পর্যন্ত সরকারি মিলেনিয়াম জেটিতে দর্শনার্থীদের কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে ঘোরানো হবে। গঙ্গাভ্রমণের উদ্দেশে বিকেল ৫টায় দর্শনার্থীদের পৌঁছে যেতে হবে ডব্লুবিটিসি-র মিলেনিয়াম জেটিতে (শিপিং কর্পোরেশনের বিপরীতে)। বিসর্জনের বিশেষ মুহূর্তের সাক্ষী থাকার জন্য জন্য দর্শনার্থীদের মাথাপিছু ভাড়া দিতে হবে ৮০০ টাকা। জেটি ভ্রমণে দর্শনার্থীদের জন্য থাকবে চা বা কফি, স্ন্যাক্স ও ডিনারের ব্যবস্থা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

পরিবহণ দপ্তরের যোগযোগ নম্বর হল - ৯৪৩২৫৯৭০৯৮/ ৯৪৩৩০৭২০৭৮। হোয়াটসঅ্যাপ - ৯৮৩০১৭৭০০০।

বারাণসীর আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে অন্যতম গঙ্গায় নৌকাভ্রমণ করে ঘাট পরিদর্শন। এবার দশমীতে রাজ্যবাসীও ঘাটে ঘাটে ঘুরে বিসর্জনের দৃশ্য উপভোগ করতে পারবেন। কীভাবে বুকিং করবেন? পরিবহণ দপ্তরের যোগযোগ নম্বর হল - ৯৪৩২৫৯৭০৯৮/ ৯৪৩৩০৭২০৭৮। হোয়াটসঅ্যাপ - ৯৮৩০১৭৭০০০। শহর থেকে শহরতলিতে প্যান্ডেল হপিংয়ের জন্য সপ্তমী থেকে নবমী বিশেষ বাস, ট্রাম , লঞ্চের ব্যবস্থাও করেছে রাজ্যের পরিবহণ দপ্তর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026
Advertisement
Tags :
Durga Puja 2026

নিয়মিত খবরে থাকতে ফলো করুন