দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
AI Durga

কুমোরটুলি থেকে এল 'এআই দুর্গা', সঙ্গী আস্ত রোবট! উত্তর দিনাজপুরের পুজো ঘিরে তুঙ্গে উন্মাদনা

Durga Puja 2026: প্রযুক্তির সঙ্গে সাবেকিয়ানার মেলবন্ধন ঘটাবে এই মণ্ডপ।
Sayani Sen
02:03 PM Oct 06, 2026 IST
Durga Puja 2026: প্রযুক্তির সঙ্গে সাবেকিয়ানার মেলবন্ধন ঘটাবে এই মণ্ডপ।
এআই দুর্গা। নিজস্ব চিত্র

উমার ত্রিনয়ন ফুঁড়ে যেন অনর্গল নীল জ্যোতি ঠিকরে বেরচ্ছে। আর তাঁর হাতে ধরা নীলাভ রশ্মির ত্রিশূলের ফলায় বিদ্ধ হয়ে পরিহিত মহিষাসুরের চোখ রক্তরঙা লাল। আর আকাশি রঙের মহাকাশ জুড়ে দর্শকদের মাথার উপর বনবন করে ঘুরছে সুদর্শন চক্র। মণ্ডপের ভিতরে নিখুঁত রোবটিক সজ্জায় রুপোলি রঙের শাড়ি পরনে দেবী দুর্গা। আর সেই মহাকাশের মণ্ডপে বিচিত্র অভিব্যক্তিতে কাজে ব্যস্ত আস্ত রোবট। থ্রি ডি প্রিন্টারে রোবট কথাও বলবে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের অঙ্গেও রোবটিক সজ্জা। পেঁচার গাঢ় নীল চোখও ফুটে উঠবে। পুজোর দিনগুলোর সন্ধ্যা থেকে এলইডি সাহায্যে গোটা মণ্ডপে অদ্ভুত আবহ ফুটে উঠবে এবার। যা যে কোন বয়সের দর্শনার্থীদের অবাক করতে বাধ্য।

অত্যাধুনিক প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ছোঁয়ায় প্রান্তিক শহর কালিয়াগঞ্জের উত্তর চিরাইল বারোয়ারী দেশপ্রিয় ক্লাবের দুর্গাপুজোর পরতে পরতে অভিনবত্বের ছায়া মূর্ত হতে চলেছে। এআইয়ের দুরন্ত প্রভাব এবার বাঙালির সেরা পুজোর তালিকায় অনায়াসে জায়গা করে নিয়েছে অনুন্নত উত্তর দিনাজপুরেও। সাজসজ্জায় রোবটিক ছোঁয়া। তবে দেবী দুর্গার মুখে একেবারে সনাতনী ছোঁয়া। কুমোরটুলির মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পালের হাতের জাদুতে মাটি দিয়েই শাস্ত্রীয় রীতি উপাচারের সঙ্গে সাজুয্য রেখে প্রতিমা তৈরি হয়েছে। তবে শিল্পীদের নিজেদের দক্ষতায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়েছে। সাবেকিয়ানার ঐতিহ্যের মাঝেই এবার যুক্ত হয়েছে আধুনিকতার স্পর্শ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এআই অনুপ্রাণিত রোবোটিক সজ্জার দুর্গা প্রতিমার সৃজনশীল ভাবনা আর আলোকসজ্জায় বিরাটির শিল্পী সঞ্জীব দত্ত। তিনি বলেন,"দেবীর ত্রিনয়নের মধ্যমণি অগ্নির প্রতীক। ডান নয়ন সূর্যের প্রতীক এবং চন্দ্রের প্রতীক বাম চোখ। আসলে এআইয়ের সাহায্যে দেবীর রুদ্ররুপ জাগিয়ে তোলার চেষ্টা করেছি।" তাঁর আরও সংযোজন, এআইয়ের ভালো দিক এবং মন্দ দিক সম্পর্কে দর্শকদের সচেতন করাই মূল লক্ষ্য। এবারে ৭৬ তম বর্ষে পা দেওয়া ওই পুজো কমিটির সম্পাদক রিঙ্কু সিংহ বলেন, "বর্তমানে এআইয়ের যুগকে তুলে ধরতেই এই প্র‍য়াস। কিন্তু সনাতনী দেবী প্রতিমায় পুজোর আয়োজন করা হয়েছে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalWest Bengal Durga Puja
Advertisement
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalWest Bengal Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন