দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

ছেনি-হাতুড়ি দিয়েই ফুটল দেবীর অবয়ব, শুশুনিয়ায় পাথর কেটে তৈরি প্রতিমার কলকাতায় পাড়ি

চার টনের পাথর কেটে তৈরি প্রায় এক টনের দুর্গাপ্রতিমা। কত খরচ হয়েছে?
Jaba Sen
02:23 PM Oct 11, 2026 IST
চার টনের পাথর কেটে তৈরি প্রায় এক টনের দুর্গাপ্রতিমা। কত খরচ হয়েছে?
পাথরশিল্পী ঝুলন কর্মকারের তৈরি এই প্রতিমাই কলকাতার পথে। নিজস্ব ছবি।

শনিবার মহালয়ার সকালে বাঁকুড়ার ছাতনার শুশুনিয়া পাহাড়ের পাদদেশের পারুলিয়া গ্রামের পাথরশিল্পী ঝুলন কর্মকারের তৈরি সেই প্রতিমা পাড়ি দিয়েছে কলকাতার বালিগঞ্জে। ছেনি-হাতুড়ির আঘাতে শক্ত পাথরের বুক থেকে দেবীর অবয়ব ফুটিয়ে তোলা সহজ ছিল না। একবার ভুল হলে শুধরে নেওয়ার সুযোগ নেই। চার টনের পাথর কেটে তৈরি প্রায় এক টনের দুর্গাপ্রতিমা। খরচ হয়েছে তিন লক্ষ টাকারও বেশি।

সেই কঠিন কাজেই মুন্সিয়ানা দেখিয়েছেন ঝুলন। মাটির প্রতিমার ভিড়ে তাঁর তৈরি পাথরের উমা এখন বিশেষ আকর্ষণ। শুধু ঝুলন নন, পারুলিয়া গ্রামের বহু পরিবারের রুজিরুটি জড়িয়ে রয়েছে পাথর খোদাই শিল্পের সঙ্গে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা পাথর কেটে তৈরি করছেন দেবদেবীর মূর্তি, ক্ষুদ্র ভাস্কর্য থেকে শুরু করে ঘর সাজানোর নানা সামগ্রী। এক ইঞ্চির দুর্গা কিংবা আধ ইঞ্চির গণেশের মতো সূক্ষ্ম মূর্তি তৈরির দক্ষতাও রয়েছে এখানকার শিল্পীদের। পাথরের বুকে এমন নিখুঁত কাজ করতে লাগে দীর্ঘ অভিজ্ঞতা, ধৈর্য এবং হাতের অসাধারণ নিয়ন্ত্রণ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শুশুনিয়ার পাথরের প্রতিমার কদর আগেও পৌঁছেছে জেলার বাইরের মন্দিরে। বীরভূমের ইলামবাজারের শীর্ষা গ্রামের দু'টি শতাব্দীপ্রাচীন দুর্গামন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে শুশুনিয়ার শিল্পী শান্তিময় কর্মকারের তৈরি পাথরের দুর্গাপ্রতিমা। গ্রামের কর্মকার পরিবারের বড়বাড়ি ও ছোটবাড়িতে ওই দুই প্রতিমা প্রতিষ্ঠার পিছনে ছিল প্রতিবছর মাটির প্রতিমা তৈরি ও বিসর্জনের খরচ এড়ানোর ভাবনা। অর্থাৎ, পাথরের প্রতিমা শুধু শিল্পের নিদর্শন নয়, দীর্ঘদিনের পুজো-পরম্পরা ধরে রাখার বিকল্পও হয়ে উঠেছে। শুশুনিয়ার শিল্পীদের সৃষ্টিতে অভিনবত্বও কম নেই।
শিল্পী নয়ন দত্তের পাথর খোদাইয়ের কাজে জাতীয় স্তরে স্বীকৃতি মিলেছে। আবার পাথর কেটে বাঁশি তৈরি করে নজর কেড়েছেন তরুণ শিল্পী অভীক কর্মকার। তাঁর তৈরি পাথরের বাঁশি দিয়ে সুর তোলার পাশাপাশি রাজ্যস্তরের কারুশিল্প প্রতিযোগিতাতেও স্বীকৃতি মিলেছে। পাথরের মতো কঠিন উপাদানকে নতুন রূপ দেওয়ার এই চেষ্টা প্রমাণ করে, শুশুনিয়ার শিল্পীরা শুধু ঐতিহ্য আঁকড়ে নেই, নতুন ভাবনাতেও সমান আগ্রহী। এবার ঝুলন কর্মকারের তৈরি প্রায় এক টনের দুর্গা যাচ্ছে কলকাতার বালিগঞ্জে। তিন লক্ষ টাকারও বেশি খরচে তৈরি এই প্রতিমা ঘিরে তাই শুধু পুজোর আকর্ষণ নয়, শুশুনিয়ার পাথরশিল্পের সম্ভাবনাও সামনে এসেছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalWest Bengal Durga Puja
Advertisement
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalWest Bengal Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন