দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

চালের দানায় দুর্গা! ক্ষুদ্রতম ক্যানভাসে অসাধারণ শিল্পকীর্তি, বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন দুর্গাপুরের ছোটনের

একটি চালের দানায় দুর্গার প্রতিকৃতি আঁকতে সময় লেগেছে ৬ দিন।
Jaba Sen
06:08 PM Oct 04, 2026 IST
একটি চালের দানায় দুর্গার প্রতিকৃতি আঁকতে সময় লেগেছে ৬ দিন।
চালের দানার উপর ফুটিয়ে তোলা হয়েছে দেবী দুর্গার প্রতিকৃতি। নিজস্ব ছবি।

চালের দানায় লুকিয়ে থাকতে পারে শিল্পের এমন বিস্ময়, যা দেখে চোখ কপালে উঠবে যে কারও। বিশাল ক্যানভাস নয়, দামি রং-তুলিও নয়। মাত্র একটি ছোট্ট চালের দানাকে ক্যানভাস বানিয়েই তাতে মা দুর্গার প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন দুর্গাপুরের এক যুবক। আর তাঁর এই অসাধ্য সাধনের নেপথ্যে রয়েছে ছয় দিনের একনিষ্ঠ সাধনা, অসীম ধৈর্য আর শিল্পের প্রতি অদম্য ভালোবাসা। এবার সেই অনন্য শিল্পকীর্তির হাত ধরেই বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন দেখছেন দুর্গাপুরের দুবচুরুরিয়ার বাসিন্দা ছোটন ঘোষ।

চোখের পলকে যে চালের দানা হারিয়ে যেতে পারে মাটিতে, সেই অতি ক্ষুদ্র পরিসরেই দেবী দুর্গার রূপ ফুটিয়ে তোলা কার্যত এক অসম্ভবকে সম্ভব করার মতোই। সামান্যতম অসতর্কতা, হাতের একটুখানি কাঁপুনি কিংবা নিঃশ্বাসের সামান্য ওঠানামাও নষ্ট করে দিতে পারে কয়েক ঘণ্টার পরিশ্রম। অথচ সেই কঠিন চ্যালেঞ্জকেই আপন করে নিয়েছেন ছোটন। গত ছয় দিন ধরে একাগ্রচিত্তে চালের দানার ওপর এঁকে চলেছেন দেবী দুর্গার প্রতিকৃতি। এই সূক্ষ্ম শিল্পকর্ম ফুটিয়ে তুলতে প্রচলিত তুলির বদলে ছোটনের হাতিয়ার ইলেকট্রিক কপার তারের সূক্ষ্ম অংশ এবং চুলের মতো পাতলা আলপিন। অতি ক্ষুদ্র পরিসরে নিখুঁত রেখা টানতে এই বিশেষ সরঞ্জামগুলিকেই কাজে লাগিয়েছেন তিনি। প্রতিটি আঁচড়ে প্রয়োজন হয়েছে অসামান্য ধৈর্য, নিখুঁত হাতের কাজ এবং গভীর মনোযোগের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শিল্পীর সেই সাধনারই ফসল চালের দানায় ফুটে ওঠা দেবী দুর্গার প্রতিকৃতি। মণ্ডপের বিশাল প্রতিমা কিংবা আলোর ঝলকানি নয়, বরং একটিমাত্র চালের দানায় শিল্পের বিস্ময় সৃষ্টি করে সকলের নজর কেড়েছেন তিনি। ছোটন ঘোষ বলেন, "আমি এর আগেও অনেক কিছু করেছি। তার থেকেও ব্যতিক্রম চালের উপর দুর্গা। অনেক দিনের ইচ্ছা ছিল এইভাবে চালের মধ্যে দুর্গা আঁকার। এবার সেটাই সম্ভব হয়েছে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalDurgapur
Advertisement
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalDurgapur

নিয়মিত খবরে থাকতে ফলো করুন