দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

কাগজেই 'মৃন্ময়ী'! মাত্র ২২ কেজি ওজনের প্রতিমা গড়ে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী

শিল্পীর দাবি, অগ্নি নির্বাপক উপকরণ মেশানো থাকায় সহজে আগুনও ধরে না এই প্রতিমায়।
Jaba Sen
03:11 PM Oct 03, 2026 IST
শিল্পীর দাবি, অগ্নি নির্বাপক উপকরণ মেশানো থাকায় সহজে আগুনও ধরে না এই প্রতিমায়।
তিন মাসের পরিশ্রমে তৈরি হয়েছে এই প্রতিমা। নিজস্ব ছবি।

মাটি নয়, কাগজেই ফুটে উঠেছে দেবী দুর্গার রূপ। আর্ট পেপার, বাঁশ, রং, আঠা আর সামান্য চুমকির ছোঁয়ায় তৈরি প্রতিমা দেখে চমকে যাচ্ছেন অনেকেই। ওজনে হালকা, বহন করা সহজ। এমনকী শিল্পীর দাবি, অগ্নি নির্বাপক উপকরণ মেশানো থাকায় সহজে আগুনও ধরে না এই প্রতিমায়। মাত্র ২২ কেজি ওজনের এই প্রতিমা। এবারে এই প্রতিমা গিয়েছে দুর্গাপুরের একটি বড় শপিংমলে। পরিবেশবান্ধব এই অভিনব সৃষ্টি গড়ে তুলেছেন দুর্গাপুরের বেনাচিতির শিল্পী বাপি বিশ্বাস ও তাঁর পরিবার।

১৯৯২ সালে শুরু হয়েছিল এই পথচলা। তিন দশকেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরিই তাঁদের পরিবারের পেশা ও নেশা। বাড়ির উঠোনে প্রায় তিন মাসের অক্লান্ত পরিশ্রমে স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে মিলে তৈরি করেন কাগজের দুর্গা। প্রতিটি ভাঁজে মিশে থাকে তাঁদের শিল্পসত্তা ও ভালোবাসা। গত বছর তাঁর হাতে তৈরি প্রতিমা পাড়ি দিয়েছে হরিয়ানা, নয়ডা, দিল্লি-সহ ভিনরাজ্যে। প্রবাসী বাঙালিদের কাছেও কদর বেড়েছে এই অভিনব শিল্পকর্মের। রং-তুলির শেষ আঁচড়ে কাগজের শরীরে ফুটে উঠছে দেবীর রূপ। তিন মাসের পরিশ্রমে তৈরি এই প্রতিমা শুধু শিল্পকর্ম নয়, বরং এক পরিবারের কয়েক দশকের সাধনা এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতার অনন্য নিদর্শন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বাপি বিশ্বাস বলেন, “মাটির ঠাকুর অনেকেই তৈরি করেন। আমরা চেয়েছিলাম এমন কিছু করতে, যা দেখতে সুন্দর হবে, ওজনে হালকা হবে এবং পরিবেশের ক্ষতি করবে না। কাগজের প্রতিমা তৈরিতে খরচ কম, বহন করাও সহজ।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalDurgapurWest Bengal Durga Puja
Advertisement
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalDurgapurWest Bengal Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন