উমা ঘরের মেয়ে! অষ্টমঙ্গলার পর বিজোড় দিবসে এই গ্রামে বিসর্জন হয় মায়ের
Kousik Sinha
মা উমা যে এখানে বাড়ির মেয়ে! তাই মেয়েকে বিদায় দিতে মন চায় না বাড়ির লোকজনদের। নিয়ম মত বিজয়া দশমীতে মা কৈলাসে চলে গেলেও পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের বিশরি গ্রাম পঞ্চায়েতের মধুপুর গ্রামের সেন পরিবারের উমা দশমীর পরেও ৮ দিন থেকে যান অষ্টমঙ্গলার জন্য। যেভাবে মেয়ের বিয়ে হলে অষ্টমঙ্গলা হয়। ঠিক সেই ভাবেই উমা মেয়ের অষ্টমঙ্গলা হয়ে থাকে ওই সেন পরিবারের পুজোয়। আর সেই ৮ দিন পর যদি জোড় দিবস হয় তবে আরও একদিন মেয়ে উমা থেকে যান ওই পরিবারে। গত ২১ শে অক্টোবর ছিল বিজয়া দশমী। তারপর থেকে ৮ দিন হলে ৩০ তারিখ শুক্রবার বিসর্জন হওয়ার কথা। শুক্রবার জোড় দিবস তাই শনিবার বিজোড় দিনে বিসর্জন হল মধুপুর গ্রামের বড় পুকুরে।
প্রণবকুমার সেন বলেন, "আমাদের পুজোর বিধান রয়েছে মাকে অষ্টমঙ্গলার পরেই বিদায় জানাতে পারবো। আমাদের মা আমাদের কাছে একেবারে মেয়ের মতো। সেজন্যই অষ্টমঙ্গলা হয়। অষ্টমঙ্গলার পর যদি জোড় দিবস হয় তাহলে কিন্তু সেদিন বিসর্জন দিতে পারব না। পরের দিন দিতে হবে। এবার যেমন হলো।''
২৫৯ বছর ধরে এই রেওয়াজ সম্পন্ন হল। দশমীতে সিঁদুর খেলা হলেও আবার মহিলারা এদিন সিঁদুর খেলায় মেতে মাকে বরণ করে ঢাক বাজিয়ে প্রতিমা নিরঞ্জন করেন। দশমীতে নবপত্রিকা বিসর্জন হয়ে গেলেও বিসর্জনের আগে পর্যন্ত মায়ের পুজো চলতে থাকে। হয় আরতি, ভোগ নিবেদন। ওই পরিবারের তরফে প্রণবকুমার সেন বলেন, "আমাদের পুজোর বিধান রয়েছে মাকে অষ্টমঙ্গলার পরেই বিদায় জানাতে পারবো। আমাদের মা আমাদের কাছে একেবারে মেয়ের মতো। সেজন্যই অষ্টমঙ্গলা হয়। অষ্টমঙ্গলার পর যদি জোড় দিবস হয় তাহলে কিন্তু সেদিন বিসর্জন দিতে পারব না। পরের দিন দিতে হবে। এবার যেমন হল।''
আরও পড়ুন:
দশমীতে মায়ের বিদায়ের সঙ্গে সঙ্গেই বিষাদ নেমে আসে। কিন্তু এই মধুপুর গ্রাম তার ব্যতিক্রম। উমাকে নিয়ে আরও কয়েকটা দিন মেতে থাকতে পারেন তারা। গ্রামের সেন পরিবারের দুর্গা অষ্টমঙ্গলার পর বিসর্জন হলেও এই ঘোষ বাড়ির দুর্গা প্রতিমার বিসর্জন হয় সেই কালীপুজোর পর। ফলে দুর্গোৎসবের রেশ থেকেই যায় এই মধুপুর গ্রামে।