দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

বাবা-মায়ের বিচ্ছেদে শিশুমনে প্রভাব কতটা? অভিনব থিমভাবনা শিলিগুড়ির এই পুজোয়

স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ আধুনিক সময়ে অনেকটাই বেড়ে গিয়েছে। স্বামী-স্ত্রীর সংসার ভাঙার শিকার হচ্ছে তাঁদের সন্তানরা।
Suhrid Das
04:30 PM Oct 03, 2026 IST
স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ আধুনিক সময়ে অনেকটাই বেড়ে গিয়েছে। স্বামী-স্ত্রীর সংসার ভাঙার শিকার হচ্ছে তাঁদের সন্তানরা।
অভিনব থিমভাবনা শিলিগুড়ির এই পুজোয়। নিজস্ব চিত্র

স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ আধুনিক সময়ে অনেকটাই বেড়ে গিয়েছে। স্বামী-স্ত্রীর সংসার ভাঙার শিকার হচ্ছে তাঁদের সন্তানরা। মানসিক সমস্যার মধ্যে পড়ছে শিশু-কিশোর মন। বাবা-মা আলাদা হওয়ার বড়সড় প্রভাব  ছাপ শিশু মনস্তত্ত্বে পড়ে। এমনই মনে করছেন মনস্তত্ত্ববিদরা। সন্তানের কথা ভেবে আলাদা হওয়ার রাস্তা থেকে সরে এসে নতুন করে ভাবা, শুরু করার বার্তাও দিচ্ছেন শিশু বিশেষজ্ঞ থেকে মনস্তত্ত্ববিদরা। এবার সেই বিষয়কেই পুজোর থিমে তুলে ধরা হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ির রবীন্দ্র সংঘ এবার দুর্গাপুজোয় এই বিশেষ ভাবনা উপস্থাপন করছে।

ফি বছর নতুন নতুন থিমের পুজো করে দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে রবীন্দ্র সংঘ। এবছর শিল্পী সন্দীপন নাথ এই থিমের কথা পুজো কমিটিকে জানিয়েছিলেন। সেই থিম সঙ্গে সঙ্গে ছাড়পত্র পায়। বিবাহবিচ্ছেদ সামাজিক ব্যধীতে পরিণত হচ্ছে। এখন এমনিতেই নিউক্লিয়ার ফ্ল্যামিলি। ছোট কামরার ঘরে বাবা-মায়ের সঙ্গে বসবাস সন্তানদের। একান্নবর্তী পরিবার সেভাবে দেখতেও পাওয়া যায় না। পড়ার নিত্য চাপ, খেলার সুযোগও না পাওয়ার ঘটনা দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে। এখন স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ আখছার হচ্ছে। সব কিছুতেই প্রভাব পড়ছে বাচ্চাদেরই। সেইসব মাথায় রেখেই সামাজিক বার্তা দেওয়ার জন্যই এই বিষয়কে থিম করা হয়েছে বলে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মণ্ডপে এভাবেই ছবির মাধ্যমে দর্শনার্থীদের জন্য থাকবে বার্তা। নিজস্ব চিত্র

রবীন্দ্র সংঘের এবারের দুর্গাপুজো ৭৪ বছরে পড়ল। একটি শিশুর দৃষ্টিভঙ্গি থেকে বিবাহ বিচ্ছেদের মানসিক প্রভাবকে ফুটিয়ে তোলার লক্ষ্যে এই থিম বেছে নেওয়া হয়েছে। থিমের নাম 'আমি'। বিভিন্ন ধরনের ছবি, শিল্পকর্ম দিয়ে এবারের মণ্ডপ তৈরি হচ্ছে। প্রতিমা সজ্জাতেও থাকছে আকর্ষণ। তবে প্রতিমা থাকছে সাবেকি ঘরানারই। চলতি বছর পুজোর বাজেট ধরা হয়েছে ৩০ লক্ষ টাকা। প্রতিবারই পুজোর উদ্বোধনে চমক থাকে। এবারও সেই বিশেষ চমক থাকবে বলে পুজো কমিটির তরফে জানানো হয়েছে।

কাজে ব্যস্ত শিল্পী। নিজস্ব চিত্র

এবিষয়ে ক্লাবের পক্ষে উদয়ন দাশগুপ্ত বলেন, "আমরা বর্তমান সমাজের হালটা পুজোর মাধ্যমে তুলে ধরতে চাইছি। ডিভোর্স হলে সন্তানদের কি অবস্থা হয় তা দেখানো হচ্ছে। তবে থিমের পুজো হলেও আমরা নিয়ম রীতি মেনে পুজো করে থাকি।" পুজোর চারদিনই প্রতিমাকে ভোগ নিবেদন করা হয়। ভোগে থাকছে খিচুড়ি, তরকারি, লুচি, পায়েস, চাটনি। এবারও একই নিয়ম থাকছে। পুজো কমিটির পক্ষ থেকে প্রতি বছরই দুঃস্থদের ভোগ-সহ একাধিক জিনিসপত্র দান করা হবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalNorth BengalSiliguriWest Bengal Durga Puja
Advertisement
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalNorth BengalSiliguriWest Bengal Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন