দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kali Puja 2026

দোরগোড়ায় দীপাবলি, এক্সপ্রেস ট্রেনে চেপে মুর্শিদাবাদে রওনা দিলেন শান্তিপুরের নিত্যকালী

রেলপথে শান্তিপুর থেকে মুর্শিদাবাদের নিমতিতার দূরত্ব ১১৭ কিলোমিটার।
Arpita Mondal
03:48 PM Nov 04, 2026 IST
রেলপথে শান্তিপুর থেকে মুর্শিদাবাদের নিমতিতার দূরত্ব ১১৭ কিলোমিটার।
কালনা স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেনে উঠছেন নিত্যকালী। নিজস্ব ছবি।

হাতে আর মাত্র ক'টা দিন। মণ্ডপ থেকে প্রতিমা, দিকে দিকে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এই আবহেই গন্তব্যে পৌঁছনোর অপেক্ষায় শান্তিপুরের নিত্যকালী। কিন্তু অপেক্ষা কীসের? শিল্পী বলছেন, মা'কে যে যেতে হবে বহুদূরে। ট্রেনে চেপে মা কালী যাবেন নিমতিতায়।

রেলপথে শান্তিপুর থেকে মুর্শিদাবাদের নিমতিতার দূরত্ব ১১৭ কিলোমিটার। তাই নির্দিষ্ট দিনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন নিত্যকালী। মঙ্গলবার অবশেষে সেই সুদিন এল। দুপুরে কালনা স্টেশনে নিত্যকালী ট্রেনে করে রওনা দেন মুর্শিদাবাদের নিমতিতার উদ্দেশে। নদিয়ার শান্তিপুরের শিল্পী শুভজিৎ দে-র হাতে তৈরি কালী মূর্তি হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে চড়েই পাড়ি দিল মুর্শিদাবাদ জেলার নিমতিতায়। সংবাদমাধ্যমকে শিল্পী জানান, শান্তিপুরের শ্যামচাঁদপাড়া এলাকায় কারখানা রয়েছে তাঁর। অনলাইনে মুর্শিদাবাদে নিমতিতার বাসিন্দা অয়নাংশু বিশ্বাস তাঁর সঙ্গে যোগাযোগ করেন। গতবছরেও তিনি এই একই ঘরানার ঠাকুর নিয়েছিলেন। এবছরও একই ঠাকুরের বরাত এসেছে নিমতিতা থেকে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এত দূরে কেন অর্ডার দিলেন? মুর্শিদাবাদে কি ঠাকুর তৈরি হয় না? এ প্রশ্নের উত্তরে শিল্পী তিনি জানান, "নিত্য কালীঘরানার এই ধরনের ঠাকুর কেবলমাত্র শান্তিপুরে ভালো তৈরি হয়।" তাই তিনি গত দু'বছর ধরে এই অর্ডার পাচ্ছেন বলেও এদিন জানিয়েছেন তিনি। শ্বেতশুভ্র মা কালীকে কালনা স্টেশন চত্বরে দেখে প্রণাম ঠুকে নেন অনেকেই।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kali Puja 2026Kalna
Advertisement
Tags :
Kali Puja 2026Kalna

নিয়মিত খবরে থাকতে ফলো করুন