দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bardhaman Durga Puja

বলি বন্ধ এক ভুলে, পুরোহিতের অকালমৃত্যু! বর্ধমানের এই পুজোয় আজও কলা-মোচা-থোড়ের ভোগ

১৬৫৫ সাল থেকে আজ পর্যন্ত পূর্ব বর্ধমানের জামালপুরের কোলসরা গ্রামে দেবী দুর্গার আরাধনা করেন ঘোষাল পরিবারের সদস্যরা।
Jaba Sen
07:23 PM Oct 06, 2026 IST
১৬৫৫ সাল থেকে আজ পর্যন্ত পূর্ব বর্ধমানের জামালপুরের কোলসরা গ্রামে দেবী দুর্গার আরাধনা করেন ঘোষাল পরিবারের সদস্যরা।
জামালপুরের ঘোষালবাড়ির দুর্গাপুজো। নিজস্ব ছবি।

কলাবাগানে বালিকা রূপে দর্শন দিয়েছিলেন দেবী। ঈশ্বরচন্দ্র ঘোষাল কাছে যেতেই অদৃশ্য হয়ে যান তিনি। রাতেই তিনি স্বপ্নাদেশ পান। এরপরেই মায়ের আরাধনা শুরু করেন ঈশ্বরচন্দ্র। সেই ১৬৫৫ সাল থেকে আজ পর্যন্ত পূর্ব বর্ধমানের জামালপুরের কোলসরা গ্রামে দেবী দুর্গার আরাধনা করেন ঘোষাল পরিবারের সদস্যরা। একসময়ে এই পুজোয় বলিপ্রথা চালু থাকলেও তা এক ভুলেই বন্ধ হয়ে যায়। এরপরেই অকালমৃত্যু হয় পুরোহিতের। 

ঈশ্বরচন্দ্রের বিশ্বাস কলা বাগানে দর্শন পাওয়া বালিকাই দেবী দুর্গা। কলাবাগানে দেবীর দর্শন পাওয়ায় পুজোয় কলা, মোচা ও থোরের ভোগ দেওয়ার রীতি এই পুজোয়। জন্মাষ্টমীতে ঠাকুরদালানে একচালার দেবীর কাঠামোর প্রতিমা গড়ার কাজ শুরু হয়। প্রতিপদ থেকে শুরু হয় দেবীর পুজো। ৯দিন ধরে পুজো চলে। ডাকের সাজে সজ্জিত থাকেন দেবী। মহালয়ার দিন থেকে দশমীর দিন পর্যন্ত দেবীকে দেওয়া হয় কলা, থোড় ও মোচার ভোগ। আর এইসব ভোগ রান্না করা হয় গঙ্গাজল দিয়ে। এই পরিবারের বর্তমান প্রজন্মের সমীর ঘোষাল জানান, তাঁদের পূর্বপুরুষ ভূকৈলাশের রাজ বংশধর ছিলেন। দশমীতে ১১ কুমারী পুজো হয়ে থাকে এই পুজোয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

একসময় এখানে বলিদান প্রথা ছিল। একটি দুর্ঘটনার পর থেকে সেটা বন্ধ হয়ে গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের (Bardhaman) সর্বমঙ্গলা মন্দিরের তোপধ্বনী শুনে এখানে বলিদানের রীতি ছিল। বহু বছর আগে সর্বমঙ্গলার তোপধ্বনীর আগেই এলাকারই কোনও গ্রামে বাজি ফাটিয়ে দেওয়া‌ হয়। যা শুনে এই পরিবার বলিদান করে দেয়। কিছু পরেই অবশ্য ভুল ভাঙে সর্বমঙ্গলার তোপধ্বনী হওয়ার পর। এই ভুলের দায়িত্ব নিজের কাঁধে চাপিয়ে নেন পুরোহিত। কয়েকদিনের মধ্যে সেই পুরোহিতের অকালমৃত্যু হয়। তারপর থেকে এখানে বলিদান প্রথা বন্ধ হয়ে যায়। এই পরিবারের পূর্বপুরুষ দিগম্বর ঘোষাল ছিলেন শেরশাহের বিশ্বস্ত কর্মচারী। ১৫৪০ খ্রীস্টাব্দে জিটি রোড নির্মাণের সময় শেরশাহ তাঁকে কাজের দেখভাল করার জন্য এখানে পাঠিয়েছিলেন। সেই থেকে ঘোষাল পরিবার কোলসরায় বসবাস শুরু করেন। দিগম্বরের প্রপৌত্র ঈশ্বরচন্দ্র ঘোষাল। তিনি দুর্গাপুজোর (Durga Puja) প্রচলন করেছিলেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Banglar Durga PujaBardhamanBurdwanDurga Puja 2026Durga Puja in West BengalWest Bengal Durga Puja
Advertisement
Tags :
Banglar Durga PujaBardhamanBurdwanDurga Puja 2026Durga Puja in West BengalWest Bengal Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন