আপনিই হতে পারেন পুজোর স্টার ফটোগ্রাফার, 'পুজোফ্রেম'-এ যোগ দিয়ে জিতুন পুরস্কার
চলছে রেজিস্ট্রেশন। জেনে নিন অংশ নেওয়ার নিয়মাবলি।
Sayani Sen
07:24 PM Oct 16, 2026 IST
Advertisement
এবার আপনিই পুজোর স্টার ফটোগ্রাফার। কুমোরটুলি থেকে কোলাকুলি, মহাষ্টমীর অঞ্জলি হয়ে বিজয়ার নিরঞ্জন, পুজোর সেরা মুহূর্ত ফ্রেমবন্দি হোক আপনার লেন্সে। এবার শারদোৎসবের সেলিব্রেশন হোক সংবাদ প্রতিদিন-এর সঙ্গে। পুজোর প্রাণবন্ত মুহূর্তই পাবে সেরার স্বীকৃতি।
কোন ধরনের ছবি পাঠাতে পারেন?
প্রতিমা: দুর্গামূর্তি অথবা প্রতিকৃতি
আবহ: প্যান্ডেল ও থিম
মানুষ: সাধারণ মানুষের ভিড় ও মুড
উদযাপন: রীতি বা আনন্দ
পুজোর কলকাতা: তিলোত্তমার সাজসজ্জা
Advertisement
আরও পড়ুন:
ছবি পাঠানোর নিয়মাবলি:
- একজন সর্বাধিক ৫টি ছবি জমা দিতে পারবেন।
- পাঁচটি বিভাগে শুধুমাত্র ১টি করে ছবি জমা দিতে পারবেন। অতিরিক্ত ছবি গ্রহণযোগ্য নয়।
- একজন সর্বাধিক ৫টি পৃথক বিভাগে অংশগ্রহণ করতে পারবেন।
- অংশগ্রহণের জন্য প্রতিযোগীর ইমেল এবং মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক।
- একই ইমেল অথবা মোবাইল নম্বর দিয়ে একই বিভাগে একটির বেশি এবং সব বিভাগ মিলিয়ে পাঁচটির বেশি ছবি জমা দেওয়া যাবে না।
- ছবিতে কোনওরকম লোগো, বর্ডার ও ওয়াটারমার্ক দেওয়া যাবে না।
- ছবি জেপিজি/জেপিইজি/পিএনজি (JPG/JPEG/PNG) ফরম্যাটে হতে হবে এবং ফাইলের আকার সর্বাধিক ২এমবি হতে পারবে। ছবির মাপ সর্বনিম্ন ১০৮০ × ৬০৮ এবং সর্বোচ্চ ৪০০০ × ৪০০০ পিক্সেল (W × H) হতে হবে। প্রস্থ ১০৮০-৪০০০ পিক্সেল এবং উচ্চতা ৬০৮-৪০০০ পিক্সেলের মধ্যে থাকলে যেকোনও অনুপাত গ্রহণযোগ্য। ডিপিআই বাধ্যতামূলক নয়।
- প্রতিযোগিতায় বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত। 'সংবাদ প্রতিদিন'-এর সঙ্গে যুক্ত কেউ অংশ নিতে পারবেন না।
- ছবি জমা দেওয়ার শেষ তারিখ ২৩ অক্টোবর, ২০২৬।
ছবি আপলোড করতে হবে https://www.sangbadpratidin.in/pujo-frame-2026/#pujoframe-upload - এই লিংকে। সেরা পাঁচ প্রতিযোগীকে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। প্রতি বিভাগের সেরা প্রতিযোগীকে ৫ হাজার টাকা দেওয়া হবে।
Advertisement