বরফ আর সবজির যুগলবন্দি! পুজোয় অনন্যা হয়ে উঠুন এই ঘরোয়া টিপসেই
দামি ক্রিম ভুলে যান, ঘরে থাকা সবজি আর ফ্রিজের বরফেই এমন ম্যাজিক! জানতেন?
Biswadip Dey
08:00 AM Oct 14, 2026 IST
-
-
ত্বকের যত্ন এবং সতেজ পানীয়— উভয় ক্ষেত্রেই ‘কিউকাম্বার আইস’ বা শসার বরফ এক অতি জনপ্রিয় ও সাশ্রয়ী ঘরোয়া পদ্ধতি। তাজা শসা ও বরফ মিশিয়ে মিশ্রণটি সাধারণ আইস কিউব ট্রে-তে জমিয়ে অথবা বিশেষ ফেসিয়াল আইস মোল্ডে ঢেলে বরফ তৈরি করা যায়। আর তারপর সারা মুখে ঘষে নিন। বাকিটা জাদু! ত্বক এমন সতেজ ও প্রাণবন্ত হয়ে উঠবে নিজেরই বিশ্বাস হবে না।
-
শসা যদি নাও থাকে, আলু ফ্রিজে সব সময়ই থাকে। মাঝারি সাইজের আলু ধুয়ে খোসা ছাড়িয়ে পেস্ট বানান। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে খাঁটি রস বের করে নিন। এবার সেই রসে সামান্য জল মেশান। তারপর জমতে দিন। রস সরাসরি বরফেও ঢালতে পারেন। চোখের নিচের ডার্ক সার্কল কমাতে সেখানে এই আলুর রস মেশানো বরফ প্রয়োগ করুন। জেদি কালো দাগ, চোখের চারপাশের ফোলাভাবও কমবে।
-
এবার টমেটো ও বরফের মিশ্রণের কথা। একই ভাবে রস মিশিয়ে নিতে পারেন বরফে। অথবা সামান্য জল মিশিয়ে জমিয়ে বরফ তৈরি করে ফেলুন। সেই আইস কিউব মুখে ঘষলে ত্বকের খোলা রোমকূপ ছোট হয়ে যায়। বলা হয়, টমেটোর রস প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে। ফলে ত্বকের অতিরিক্ত তেলভাব দূর হয়। রোদে পোড়া ভাব দূর করতেও এর জুড়ি নেই।
-
অনেকেরই মুখ ফোলা দেখায়। আবার ত্বকে থাকে একটা ক্লান্তি ভাব। যতই জমকালো পোশাক পরুন, মুখের এই সমস্যা আপনাকে আকর্ষণীয় করে তোলার পথে বাধা হতে পারে। এর সমাধান করতে পারেন হলুদ ও বরফ মিশিয়ে মুখে ঘষলে। বরফের স্পর্শে ফোলা ভাব কমবে। আবার হলুদ ত্বকের নিস্তেজ ভাবকে দূর করবে।
-
পাকা পেঁপের রস বরফে মিশিয়ে তৈরি করুন পেঁপে-কিউব। জানেন এতে কী কী উপকার হতে পারে? পেঁপেতে থাকা 'প্যাপেইন' এক চমৎকার এনজাইম। ত্বকের নিস্তেজ ভাব দূর করতে এর জুড়ি মেলা ভার। আবার রোদে পোড়া ভাবও নিমেষে দূর করে দিতে পারে এই পেঁপে-বরফে।
Advertisement
Advertisement