দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja Pandal Hopping Tips

রাত জেগে ঠাকুর দেখার প্ল্যান? পায়ে ব্যথার ভয়ে পছন্দের হিল কেনেননি? রইল সমাধানের উপায়

চিন্তা না করে কিনেই ফেলুন হিল।
Tiyasha Sarkar
05:16 PM Oct 13, 2026 IST
চিন্তা না করে কিনেই ফেলুন হিল।
পায়ে ব্যথার ভয়ে পছন্দের হিল কেনেননি? রইল সমাধানের উপায়

হিল জুতো পরার শখ কার না থাকে? পুজোয় মানানসই পোশাকের সঙ্গে একটা হিল জুতো হলে জাস্ট জমে যায়। কিন্তু পুজোর ভিড়ে চুটিয়ে প্যান্ডেল হপিংয়ের কথা ভেবে হিলকে না বলতে হয় প্রায় সকলকেই। কারণ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পায়ে ব্যথা থেকে হাঁটার সময় পায়ের সমস্যা, এমনকি ভিড় ঠেলে যেতে গিয়ে পা মচকে যাওয়ার সম্ভাবনা থাকেই। কিন্তু জানেন কি কিছু বিষয় মাথায় রাখলে পুজোয় পছন্দের হিল জুতো পড়ে হাঁটার ক্ষেত্রে কোনও সমস্যাই হবে না।

১. অভিজ্ঞরা বলছেন, বাজারে বিভিন্ন রকমের হিল জুতো পাওয়া যায়। সবসময় এই ধরনের জুতো কেনার সময় দেহের ওজন ও পায়ের আকার বুঝে কেনা উচিত। মাথায় রাখবেন, এই রকমের জুতো যদি পায়ে আঁটসাঁট না হয়ে ঢিলে হয় তাহলে সেক্ষেত্রে পা মচকে যাওয়ার সম্ভবনা থাকে প্রবল। তাই জুতো কেনার সময় এই বিষয়টি মাথায় রাখবেন অবশ্যই।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

পুজোয় ট্রেন্ডিং হিল জুতো। ছবি: সংগৃহীত

২. মাথায় রাখবেন, হিল জুতো পরলে পায়ের পাতা থেকে কাফ মাসল ও গোড়ালির উপর ভীষণভাবে চাপ পড়ে। শুধু তাই নয়, ব্যথা হওয়ার সম্ভবনাও থাকে এক্ষেত্রে প্রবল। তাই অভিজ্ঞরা বলছেন পুজোয় (Durga Puja Fashion) হিল জুতো পড়ে ঠাকুর দেখতে বেরনোর আগে ৫-৭ মিনিট গরম জলে পা ডুবিয়ে রাখতে এবং পা স্ট্রেচ করতে। এতে পায়ে ব্যথা হওয়ার মতো সম্ভাবনা অনেকটাই কমে যায়।

৩. তবে হ্যাঁ, মাথায় রাখবেন যদি সারারাত পায়ে হেঁটে ঘুরে ঠাকুর দেখার প্ল্যান থাকে তাহলে কিন্তু হিল জুতো না পরাই ভালো। কারণ সেক্ষেত্রে পায়ের নানা সমস্যা বাড়তে পারে। অল্প সময়ের জন্য কোথাও বেরোলে বা সারা দিন বা সারা রাত ঠাকুর দেখার প্ল্যান না থাকলে এই ধরনের জুতো পড়তে পারেন। নচেৎ পায়ের ব্যথায় পুজোয় ঠাকুর দেখার প্ল্যান হবে মাটি।

পুজোয় ট্রেন্ডিং হিল জুতো। ছবি: সংগৃহীত

যদি একান্তই পায়ে কোমরের সমস্যা থাকে এবং চিকিৎসকের নিষেধাজ্ঞা থাকে তাহলে এই জুতো এড়িয়ে চলবেন। কখনই পুজোর মধ্যে শুধুমাত্র হিল জুতো পরতে ভালো লাগে বলে নানা সমস্যার সূত্রপাত ঘটিয়ে পুজোর আনন্দ মাটি করবেন না। প্রয়োজন হলে পায়ের ব্যথা এড়াতে জুতোর মধ্যে, পায়ের নিচে জেল কুশনিং প্যাডও রাখতে পারেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja LifestyleDurga Pujo 2026
Advertisement
Tags :
Durga Puja LifestyleDurga Pujo 2026

নিয়মিত খবরে থাকতে ফলো করুন