দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

সোনা নাকি রুপো, জেনে নিন রাশিফল অনুযায়ী এই পুজোয় কোন ধাতুর গয়না পরবেন

জেনে নিন কোন ধরনের গয়না পরলে ভাগ্যদেবী প্রসন্ন হবেন।
Sayani Sen
08:39 PM Oct 09, 2026 IST
জেনে নিন কোন ধরনের গয়না পরলে ভাগ্যদেবী প্রসন্ন হবেন।
  • সারাবছর হাজারও ব্যস্ততা। সেভাবে সাজগোজ করার সময় পান না অনেকেই। তবে পুজোর সময় চেনা রুটিন থেকে খানিক বিরতি। নতুন পোশাক, মানানসই গয়নাগাটি, সাজগোজ করেই সময় কেটে যায়। নিশ্চয়ই আপনিও কোনদিন কোন পোশাক পরবেন, তার সঙ্গে মানানসই গয়নাগাটি বেছে রেখেছেন?

  • তবে জানেন কি, যেটা ভাবলেন সেটা পরে ফেললেই হল না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সোনা কিংবা রুপোর গয়না এক একজনের জীবনে এক একরকম প্রভাব ফেলে। তাই রাশি অনুযায়ী গয়নাগাটি বাছাই করা প্রয়োজন। নইলে সমস্যা হতে পারে।

  • জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সোনা এবং রুপোর সঙ্গে আলাদা আলাদা গ্রহের যোগ রয়েছে। যেমন ধরুন, সোনার সঙ্গে বৃহস্পতির যোগ। আবার চন্দ্রের সঙ্গে যোগ রয়েছে রুপোর। তাই কোনও রাশির জন্য সোনা শুভ। আবার রুপো অন্য কারও জন্য। জেনে নিন কোন রাশির কোন ধাতুর গয়না পরা উচিত।

  • প্রথমেই আসা যাক, বৃষ ও তুলা রাশির কথায়। জ্যোতিষ মতে, এই দুই রাশির অধিপতি হল শুক্র। সৌন্দর্য, আরাম এবং বিলাসিতা বেশ পছন্দের এই দুই রাশির। এই দুই রাশির জাতক জাতিকারা সোনা এবং রুপোর গয়না পরতে পারেন। তাতে ভালো ফল দেয়।

  • মেষ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অধিপতি মঙ্গল। তামার সঙ্গে মঙ্গলের ভালো সম্পর্ক। এই দুই রাশির জাতক জাতিকারা তামা ধারণ করতে পারেন। তাতেই তাঁদের জীবনে চলার পথ প্রসন্ন হবে।

  • মিথুন এবং কন্যা রাশির অধিপতি বুধ। বুধের সঙ্গে পান্না রত্ন খুব ভালোই যায়। তামা কিংবা সোনার গয়নাও এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। পুজোয় এই ধরনের গয়না পরতে পারেন। আবার কেনাকাটিও করতে পারেন।

  • কর্কট রাশির অধিপতি চন্দ্র। এই রাশির জাতক জাতিকারা চাইলে রুপোর গয়না পরতে পারেন। বর্তমানে রুপোর গয়না ফ্য়াশনে অত্যন্ত ইন। তাই এই ধরনের গয়না পরলে আপনাকে দেখে মুগ্ধ হতে পারেন অনেকেই।

  • সূর্যই হল সিংহ রাশির অধিপতি। সূর্যের সঙ্গে সোনার সম্পর্ক খুবই ভালো। তাই আপনার রাশি সিংহ হলে পুজোয় সোনার গয়না পরতে পারেন। তাতে জীবনে উন্নতি হবে।

  • ধনু ও মীন রাশির অধিপতি বৃহস্পতি। তাই এই রাশির জাতক জাতিকারা সোনার গয়না পরতে পারেন। তাতে আপনার ভাগ্যোন্নতি হবে।

  • শনি হল মকর এবং কুম্ভ রাশির অধিপতি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতক জাতিকাদের জন্য লোহা শুভ। তাই সোনা, রুপোর গয়না তাঁদের না পরাই ভালো। পরিবর্তে যেকোনও ধরনের জাঙ্ক জুয়েলারি বেছে নিতে পারেন। তাতে আপনার প্রতি ভাগ্যদেবী প্রসন্ন হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja Lifestyle
Advertisement
Tags :
Durga Puja Lifestyle

নিয়মিত খবরে থাকতে ফলো করুন