দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Blouse for heavy bust

বুক ভারী বলে মন খুঁতখুঁত? এই ডিজাইনের ব্লাউজেই হয়ে উঠুন ভিড়ের মাঝে আলাদা

জেনে নিন কোন ধরনের ব্লাউজ ভুলেও পরবেন না।
Sayani Sen
05:18 PM Oct 16, 2026 IST
জেনে নিন কোন ধরনের ব্লাউজ ভুলেও পরবেন না।
  • পুজো মানেই বহু তরুণী শাড়ি পরেন। আর তার মানানসই ব্লাউজ না হলেই যেন সাজ মাটি। আবার যাঁদের বুকের গঠন ভারী, তাঁদের অন্য সমস্যা। তাঁরা যেন মনে মনে সবসময়ই কুণ্ঠাবোধ করেন। তবে জানেন কি ভেবেচিন্তে ব্লাউজের কাট বাছলে আপনি ভিড়ের মাঝে হয়ে উঠতে পারেন আলাদা।

  • বুক খুব ভারী হলে ভুলেও টাইট ব্লাউজ পরবেন না। তাতে আরও বেশি বুক ভারী মনে হতে পারে। তাই সঠিক ফিটিংসের ব্লাউজ বাছুন। বুকের কাছের শাড়ি অতিরিক্ত টানটান করবেন না।

  • যাঁদের বুক ভারী তাঁদের গলার অংশ অনেকটা লম্বা দেখানো প্রয়োজন। তাতে ভারী বুকের সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। সে কারণে 'ভি নেক' ব্লাউজ বেছে নিতে পারেন। সুন্দর লাগতে বাধ্য। হালকা গয়নাও পরতে পারেন।

  • 'ইউ নেক' ব্লাউজও পরতে পারেন। খোলামেলা নেকলাইনে শাড়ি আরও সুন্দর লাগবে। তাই এবার পুজোয় এই ধরনের ব্লাউজ বেছে নিন।

  • ডায়মন্ড নেকলাইনের ব্লাউজও আপনি পরতে পারেন। হেক্সাগন নেকলাইনের ব্লাউজও পরে নিতে পারেন। মন্দ লাগবে না।

  • যাঁদের বুক ভারী তাঁরা ভুলেও 'হাই নেক' ব্লাউজ পরবেন না। তাতে আপনাকে আরও মোটা বলে মনে হতে পারে। তাই অবশ্যই ব্লাউজের নেকলাইন যাতে খোলামেলা হয় সেদিকে খেয়াল রাখুন। এই টিপসগুলি মেনে চললে ভিড়ের মাঝে আপনি হয়ে উঠুন নজরকাড়া।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026Durga Puja FashionDurga Puja Outfit
Advertisement
Tags :
Durga Puja 2026Durga Puja FashionDurga Puja Outfit

নিয়মিত খবরে থাকতে ফলো করুন