দুগ্গা পুজোর ষষ্ঠী থেকে দশমী, পুজোর সাজে ভরসা কেবল এম বাজার
Utsa Tarafdar
10:00 AM Oct 14, 2026 IST
-
-
পুজো মানেই রোজকার একঘেয়ে কাজ থেকে ছুটি, নতুন সাজে ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর পরিবারের সঙ্গে জমিয়ে সময় কাটানো। উৎসবের প্রতিটি দিনেই চাই আলাদা সাজ। ষষ্ঠীর সকালটা শুরু হোক ক্যাজুয়াল কুর্তি আর জিনসে। আর সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরোনোর জন্য বেছে নিতে পারেন স্টাইলিশ টপ কিংবা আরামদায়ক ড্রেস। মেনসওয়্যারের মধ্যে রয়েছে ক্যাজুয়াল শার্ট আর ট্রাউজার্স।
-
সপ্তমীর সন্ধ্যায় নজর কাড়তে পরনে থাকুক প্যাস্টেল শেডের লেহেঙ্গা বা ফ্লোয়ি গাউন। পুরুষদের সাজে থাকুক স্টাইলিশ কুর্তা—পুজোর প্রতিটি মুহূর্তেই থাকুক ফ্যাশনের ছোঁয়া। অষ্টমীর অঞ্জলিতে সাবেকি শাড়ি আর পাঞ্জাবির সাজে ফুটে উঠুক বাঙালিয়ানার আমেজ। সন্ধিপুজোর আলোয় উৎসবের আনন্দও হোক আরও মধুর।
-
নবমীর জন্য বেছে নিন ট্রেন্ডি ওয়েস্টার্ন ড্রেস, জাম্পস্যুট কিংবা স্টাইলিশ শার্ট-ট্রাউজার্স। ট্র্যাডিশনাল হোক বা ওয়েস্টার্ন, নারী-পুরুষ নির্বিশেষে সবার পছন্দের পোশাকের বিপুল সম্ভার রয়েছে এম বাজারে। তাই আলাদা আলাদা দোকানে ঘোরার ঝক্কি নেই। বাড়ির সকলের পুজোর শপিং হয়ে যাবে এম বাজারের যে কোনও আউটলেটে এলেই।
-
দশমীর বিদায়বেলায় সাদা-লাল শাড়ি, মানানসই গয়না আর সিঁদুরের ছোঁয়ায় থাকুক সাবেকি সাজ। পুরুষদের পোশাকেও সাদা পাঞ্জাবি কিংবা লাল-সাদার মেলবন্ধন এনে দেবে উৎসবের আমেজ। আর পুজোর এই সব সাজের ঠিকানা এম বাজার। পোশাকের বিপুল সম্ভারের পাশাপাশি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার, উপহার আর পুরস্কার জেতার সুযোগ।
-
পুজোর শপিংয়ে বাড়তি পাওনা পেতে ৯৯৯ টাকার বেশি কেনাকাটা করলেই মিলবে একটি করে লাকি ড্র কুপন, যা এনে দিতে পারে লাখপতি হওয়ার সুযোগ। পাশাপাশি, এম বাজারের নির্দিষ্ট আউটলেটগুলিতে পুজো স্পেশাল কেনাকাটায় প্রতি শনিবার থাকছে ৫,০০০ টাকা ক্যাশ প্রাইজ জেতার সুযোগ। প্রতিটি কেনাকাটাতেই থাকছে আকর্ষণীয় উপহার।
-
এ ছাড়াও, ৩,০০০ টাকার কেনাকাটায় পেয়ে যাবেন একটি ট্রাভেল ব্যাগ মাত্র ১৯৯ টাকার বিনিময়ে। ৫,০০০ টাকার কেনাকাটায় পেয়ে যাবেন একটি ব্লুটুথ স্পিকার মাত্র ২৯৯ টাকায়। আর ১০,০০০ টাকার কেনাকাটায় বিশেষ দামে কেনাকাটার সুযোগ থাকছে মাত্র ৪৯৯ টাকায়। বিস্তারিত জানুন - https://www.mbaazar.in/
-
চলে আসুন নিকটবর্তী এম বাজার আউটলেটে। সাধ্যের মধ্যে পছন্দের পোশাকের পাশাপাশি এখানে মিলবে ব্যাগ, জুতো, বেল্ট, গয়না এবং ছোটদের জন্য নানা ধরনের খেলনাসামগ্রী। পুজোর প্রতিদিনের সাজ হোক নিজের পছন্দমতো, কেনাকাটাও থাকুক বাজেটের মধ্যে। এম বাজারের সঙ্গে দুর্গাপুজো হয়ে উঠুক আরও রঙিন, আরও আনন্দের। শুভ শারদীয়া!
Advertisement
Advertisement