পুজোয় সাজুন ঐতিহ্যে, বেছে নিন চন্দ্রকান্ত ললিতমোহন রেশম খাদি সমিতির রকমারি সম্ভার
Utsa Tarafdar
04:43 PM Sep 28, 2026 IST
-
-
কিন্তু দুর্গা পুজো তো কেবল ফ্যাশন প্রতিযোগিতা নয়। এ আদতে বাঙালির নিজস্ব শিকড়ের কাছে ফিরে আসার গল্প। তাই পুজোর শপিং কার্টে আর যে পোশাকই থাক না কেন, থাকতেই যেন বাঙালির সবচাইতে বেশি ঐতিহ্যবাহী পোশাকের সম্ভার।
-
ষষ্ঠীর চাল এক্কেবারে হালকা। জিনসের সঙ্গে খাঁটি খাদির শার্ট অথবা কুর্তি গায়ে বেরিয়ে পড়া যায় বন্ধুদের সঙ্গে। খুব দূরে নয়, পাড়ায় পাড়ায় কাছেপিঠের ঠাকুর দেখে দেখেই দুপুর কখন গড়িয়ে বিকেল হবে, তা খেয়ালই পড়বে না। খাদির ফুরফুরে পোশাক গায়ে থাকলে, গরম লাগার প্রশ্নই উঠছে না।
-
সপ্তমীতে চেনা পাড়ার গণ্ডি পেরিয়ে চলে যেতে পারেন দূরের পুজোগুলোতে। দেবীর রূপ সেখানে যতই ভিন্ন হোক, পুজোর আনন্দ অক্ষুণ্ণ থেকে যায়। এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেল ঘোরা, বন্ধুবান্ধব অথবা সঙ্গীর হাতে হাত রেখে সারাদিন দীর্ঘ পথা হাঁটার সময়ে গায়ে মেখে থাকুক নরম খাদির পোশাক।
-
অষ্টমী আর নবমী উৎসবের ক্লাইম্যাক্স। এখন কি আর হালকা সাজে পোষায়? শাড়ির আঁচলে খেলা করুক খাঁটি বাঙালিইয়ানা আর ছেলের পাঞ্জাবীতে থাক রাজকীয় বাবুয়ানা। লুক বদলাবে, ট্রেন্ডও বদলাবে, কিন্তু খাদির এই রাজকীয় ঐতিহ্য আর ষোলোআনা আরাম একই থেকে যাবে। তাই নির্দ্বিধায় বলা চলে, আসছে পুজোয় যতই সাজুন, ঐতিহ্যে সাজুন।
-
উৎসব একটি হলেও প্রতিদিনের রূপ একেবারে আলাদা। দশমীতে পরিবার-সহ দেবীর বিদায়ের পালা। সেখানেও যদি খাদির পোশাকে সেজে ওঠা যায়, তবে ভিড়ের মধ্যেও এক্কেবারে নজরকাড়া হয়ে উঠবেন মুহূর্তেই। আর এমন বিবিধ রকমের পোশাক পেতে যেতেই হয় চন্দ্রকান্ত ললিতমোহন রেশম খাদি সমিতিতে।
-
কলকাতার ঢাকুরিয়ায় অবস্থিত দক্ষিণাপণে এলেই পৌঁছে যাওয়া যাবে চন্দ্রকান্ত ললিতমোহন রেশম খাদি সমিতির শাখায়। রয়েছে পছন্দসই পোশাকের বিপুল সম্ভার। খাদির তৈরি প্রতিটি পোশাক যেন আভিজাত্য আর অভিনবত্বের এক অনন্য মেলবন্ধন। এই পোশাক গায়ে থাকলে উৎসবের মধ্যমণি হয়ে উঠবেন আপনিই। বিস্তারিত জানুন: https://chandrakantakhadi.co.in/ -এ।
-
চন্দ্রকান্ত ললিতমোহন রেশম খাদি সমিতির শাখা রয়েছে খাগড়া, মুর্শিদাবাদের বি বি সেন সোড, মনিন্দ্র রোড, অমর চক্রবর্তী রোড ও নেতাজি রোডে। এছাড়াও কলকাতার এ.সি. মার্কেট, উত্তরাপন মার্কেট, হিন্দুস্তান পার্ক; মালদার অতুল মার্কেট; বহরমপুরের ব্যারাক স্কোয়ার, ১ নং প্ল্যাটফর্ম কোর্ট স্টেশনে রয়েছে। যোগাযোগের নম্বর - 9433245612, 7980282614
Advertisement
Advertisement