ধনতেরাসে স্কুটি জেতার সুযোগ! বিশেষ ছাড় শ্যামসুন্দর জুয়েলার্সের গয়নায়, রয়েছে দারুণ সব সম্ভার
Buddhadeb Halder
হাতেগোনা আর ক'দিন পরেই ধনতেরাস। কষ্ট করে হলেও বাঙালি এই সময় সোনা কিনতে মরিয়া হয়ে ওঠে। গৃহ ও পরিবারের মঙ্গল কামনায় একটুকরো সোনা ঘরে তোলাই দস্তুর। আর এই উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করতে প্রতিবারের মতো এবারও সেজে উঠেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Sundar Co Jewellers)। আলোর উৎসবকে আরও জোরালো করতে শুরু হচ্ছে ‘চমক ভরা ধনতেরাস ২০২৬’ (Dhanteras 2026)। আগামী ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন।
সোনার উজ্জ্বল ছটা আর হিরের ঝলকানি যেন উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তোলে। সেই কথা মাথায় রেখেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে গয়নার এক দুর্দান্ত সম্ভার। ঐতিহ্যবাহী ডিজাইনের বিয়ের গয়না থেকে শুরু করে আধুনিক কালের ট্রেন্ডি ফ্যাশন, সবই থাকছে এখানে। হাতে গড়া সোনার গয়না যেমন নজর কাড়বে, তেমনই সাধ্যের মধ্যে মিলবে চোখ ধাঁধানো হিরের গয়নাও। সংস্থার নিজস্ব ডিজাইন করা বিশেষ কালেকশন ‘গ্লিটারিয়া’ এবারও আলাদা করে নজর কাড়বে। পাশাপাশি ৯ ক্যারেটের চমৎকার কালেকশন ‘রিফ্লেকশনস’ এবং রূপোর গয়নার বৈচিত্র্য নিয়ে এসেছে ‘সিলভার এক্সপ্রেশনস’। যাঁরা গ্রহরত্ন খুঁজছেন, তাঁদের জন্যও থাকছে আলাদা সম্ভার।
আরও পড়ুন:
ক্রেতাদের জন্য থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার
- কেনার আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে এবারও থাকছে একগুচ্ছ ধামাকা অফার।
- সোনার গয়না কেনার ক্ষেত্রে প্রতি গ্রামে মজুরিতে পাওয়া যাবে ৮৫৫ টাকা ছাড়।
- হিরের গয়নার মেকিং চার্জ বা মজুরিতে থাকছে সোজা ১০০ শতাংশ ছাড়। অর্থাৎ হিরের গয়নার মজুরি একেবারে ফ্রি।
- আর ‘সিলভার এক্সপ্রেশনস’-এর রূপোর গয়না কিনলে মজুরিতে মিলবে ২০ শতাংশ ছাড়।
অফার কিন্তু এখানেই শেষ নয়!
- প্রতিটি কেনাকাটাতেই গ্রাহকদের জন্য থাকছে নিশ্চিত উপহার। তবে আসল চমক মেগা ড্র-তে।
- কেনাকাটা করে মেগা ড্র জিতলেই হাতে চলে আসতে পারে ব্র্যান্ড নিউ স্কুটি। শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৬ এবং চমক ভরা ধনতেরাস ২০২৬— এই দুই মেগা ইভেন্ট মিলিয়ে মোট তিনটি স্কুটি জেতার বিরাট সুযোগ থাকছে।
- পুরোনো সোনার গয়না বদলে নতুন গয়না নেওয়ার সুবিধা যেমন রয়েছে, তেমনই সোনা ও রূপোর মুদ্রা কেনারও সহজ সুযোগ মিলবে।
- বাদ যাচ্ছে না রূপোর নিখুঁত বাসনপত্র ও পুজোয় লাগা নানাবিধ সামগ্রী। পাশাপাশি থাকছে বিশেষ ডিসকাউন্ট স্কিম ‘সোনায় সোহাগা’।
সম্প্রতি এই ‘চমক ভরা ধনতেরাস’-এর বিশেষ প্রিভিউ অনুষ্ঠিত হয়ে গেল। সংস্থার দুই ডিরেক্টর রূপক সাহা ও অর্পিতা সাহা যৌথভাবে নতুন এই কালেকশনের উন্মোচন করেন। ২১ বছর আগের স্মৃতি টেনে ডিরেক্টর রূপক সাহা জানান, গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বাসের উপর ভর করেই তাঁদের এই পথ চলা। অর্পিতা সাহা জানান, বছরের পর বছর ধরে এই উৎসবের পরিধি যেমন বেড়েছে, তেমনই গ্রাহকদের প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে। প্রিয় গ্রাহকদের গুণমানের নিশ্চয়তা দিয়ে তাঁরা দুজনেই উৎসবের আনন্দে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
এই অফার কলকাতার গড়িয়াহাট, বেহালা ও বারাসাতের শোরুমের পাশাপাশি ত্রিপুরার আগরতলা, ধর্মনগর ও উদয়পুর শোরুমেও সমানভাবে প্রযোজ্য হবে।