পুজোয় নয়া চমক, শ্যাম সুন্দর জুয়েলার্সে শুরু হচ্ছে এক্সক্লুসিভ প্রদর্শনী ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৬’
Buddhadeb Halder
উৎসবের আবহ চারিদিকে। প্রাক্-পুজোর কেনাকাটায় শহর থেকে মফস্সল— সর্বত্রই এখন উৎসবের আমেজ। আর শারদোৎসবের এই আনন্দকে দ্বিগুণ করতে প্রতি বছরের মতো এবারও হাজির শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে ২৪ বছরে পা রাখল তাদের অতি জনপ্রিয় ও বহু প্রতীক্ষিত গহনা প্রদর্শনী ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৬’।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে এই বিশেষ প্রদর্শনী ও মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। ত্রিপুরার আগরতলা, ধর্মনগর ও উদয়পুরের পাশাপাশি কলকাতার গড়িয়াহাট, বেহালা এবং বারাসতের সমস্ত শোরুমে মিলবে এই সুযোগ।
আরও পড়ুন:
উৎসবের দিনগুলিতে সেজে ওঠার জন্য সোনা, হিরে ও রুপোর রকমারি কালেকশন এনেছে এই সংস্থা। হাতে গড়া কারুকাজের ডিজাইনার গয়না থেকে শুরু করে বিয়ের জমকালো সম্ভার— সবই থাকছে এক ছাদের তলায়। সঙ্গে মিলবে সঠিক মূল্যে মূল্যবান গ্রহরত্ন ও রাশি পাথর।
কী থাকছে বিশেষ সম্ভারে?
এবারের পুজোয় চোখ ধাঁধানো কয়েকটি বিশেষ সম্ভার সামনে এনেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। এর মধ্যে অন্যতম তাদের নিজস্ব হিরের গয়নার কালেকশন ‘গ্লিটেরিয়া’। পাশাপাশি রয়েছে রূপোর গয়নার বিশেষ সম্ভার ‘সিলভার এক্সপ্রেশনস’। আধুনিক প্রজন্মের পছন্দকে প্রাধান্য দিয়ে আনা হয়েছে ৯ ক্যারেটের গয়নার নতুন সিরিজ ‘রিফ্লেকশনস’।
আকর্ষণীয় অফারগুলি কী কী?
পুজো উপলক্ষে ক্রেতাদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় অফার ঘোষণা করেছে সংস্থাটি।
- প্রতি কেনাকাটাতেই থাকছে নিশ্চিত উপহার।
- সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে মিলবে ৭১১ টাকা ছাড়।
- হিরের গয়না কেনার ক্ষেত্রে মজুরির উপর থাকছে ১০০ শতাংশ ছাড়।
- এ ছাড়া ‘সিলভার এক্সপ্রেশনস’ ও গ্রহরত্নের এমআরপি-র উপর পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়।
থাকছে 'মেগা ড্র' অফার
উৎসবের আনন্দ আরও বাড়াতে রয়েছে ‘মেগা ড্র’। মেগা ড্র-এর বিজয়ী ৩ জন পাবেন স্কুটি। শারদীয়া স্বর্ণ সম্ভার ও ধনতেরাস— দুটি উৎসব মিলিয়েই দেওয়া হবে এই আকর্ষণীয় পুরস্কার।
আর কী কী সুবিধা পাবেন?
শুধু অফারই নয়, সংস্থার পুরানো সুবিধাদিও পাবেন গ্রাহকেরা। যে কোনও হলমার্ক সোনার গয়নায় মিলবে ১০০ শতাংশ ফেরত মূল্য। পুরানো সোনা বদলে নতুন গয়না নেওয়ার সুবিধাও থাকছে। এ ছাড়া গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম ‘সোনায় সোহাগা’ পরিষেবা আগের মতোই চালু থাকবে।
সম্প্রতি এক প্রেস প্রিভিউতে এই বিশেষ প্রদর্শনীর সূচনা হয়। সেখানেই উন্মোচন করা হয় নতুন কালেকশন ‘শক্তিরূপেনী’। উপস্থিত ছিলেন সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা।
ডিরেক্টর অর্পিতা সাহা জানান, "আমাদের এই প্রাক পুজা উপস্থাপনা 'স্বর্ণ সম্ভার' এবার চব্বিশ বছরে পড়ল। গহনার নকশা এবং কারুকার্যের সূক্ষ্মতা, এক্সক্লুসিভ কালেকশন- এসব দিক দিয়ে বিচার করলে এবছর এটা আরও স্পেশাল। তাছাড়া আকর্ষণীয় সব অফার তো আছেই।"
অন্যতম ডিরেক্টর রূপক সাহা বলেন, "আমরা এই চব্বিশতম বর্ষের 'স্বর্ণ সম্ভার' আমাদের ক্রেতা বন্ধুদের উৎসর্গ করছি। তাঁদের সমর্থন এবং উৎসাহ ছাড়া এতদূর এগোনো সম্ভব হত না। গহনার ডিজাইন নিয়ে তাঁদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা আমরা সব সময়ই চালিয়ে যাব। সেই সঙ্গে ন্যায্য মূল্যে সেরা জিনিসটি তুলে দিতেও আমরা বদ্ধপরিকর।"
উৎসবের মরশুমে নতুন গয়নার চমকে নিজেকে সাজাতে আজই ঘুরে আসুন কাছের শোরুমে।