দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

মহাষ্টমীতে বাড়ির তৈরি মিষ্টি দিন মায়ের ভোগে, রইল ৩ সহজ রেসিপি

দুর্গাকে। ভোগ তৈরির পদ্ধতিতে চোখে পড়ে ভিন্ন পারিবারিক প্রথা, নিয়ম আচার, রন্ধন প্রণালী। তবে কেবল বনেদি বাড়ি নয়, চাইলে যে কোনও সাধারণ গৃহস্থ বাড়িতেই অষ্টমীর দিন তৈরি করা যায় দেবীর ভোগ।
Utsa Tarafdar
03:01 PM Oct 02, 2026 IST
দুর্গাকে। ভোগ তৈরির পদ্ধতিতে চোখে পড়ে ভিন্ন পারিবারিক প্রথা, নিয়ম আচার, রন্ধন প্রণালী। তবে কেবল বনেদি বাড়ি নয়, চাইলে যে কোনও সাধারণ গৃহস্থ বাড়িতেই অষ্টমীর দিন তৈরি করা যায় দেবীর ভোগ।
বৈদ্যনাথ মুখোপাধ্যায় বাড়ির নারকেলের তক্তি তৈরি হয় বিশেষ কাঠের ছাঁচে।

বনেদি বাড়িতে ঘরেই তৈরি নানাবিধ মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করা যায় মা দুর্গাকে। ভোগ তৈরির পদ্ধতিতে চোখে পড়ে ভিন্ন পারিবারিক প্রথা, নিয়ম আচার, রন্ধন প্রণালী। তবে কেবল বনেদি বাড়ি নয়, চাইলে যে কোনও সাধারণ গৃহস্থ বাড়িতেই অষ্টমীর দিন তৈরি করা যায় দেবীর ভোগ। নিবেদন করা যায় দেবীর পদতলে। রইল ৩ সহজ রেসিপি (Durga Puja 2026)।

১। কোচবিহারের গোপীনাথ বাড়ির ক্ষীরমোহন
কথিত রয়েছে, কোচবিহারের মহারাজ কনৌজবাসী ব্রাহ্মণদের আশ্রয় দিয়েছিলেন। তাঁদের পুজো কালের নিয়মে গোপীনাথ বাড়ির পুজো নামে পরিচিতি পেয়েছে। এই পুজোর ভোগে নাড়ু, মোয়া, পিঠেপুলির সঙ্গে এই বিশেষ আকর্ষণ ক্ষীরমোহন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

উপকরণ:
দুধ ৩ লিটার, ছানার জল ৩ কাপ, এলাচ ৪-৫টি, চিনি ১ কাপ, ময়দা ১০০ গ্রাম, সুজি ৫০ গ্রাম।
প্রণালী:
৩ কাপ জল ও ৩ কাপ চিনি দিয়ে শিরা তৈরি করুন। দুধে ছানার জল দিয়ে ছানা কাটিয়ে নিন। জল ঝরিয়ে ছানার সঙ্গে এলাচ, ময়দা, চিনি ও সুজি হাতে চটকে মেখে নিন। চেটোর চাপে ছোট গোলাকার তৈরি করুন। শিরায় বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তুলে নিন। আলাদা করে দুধ জ্বাল দিয়ে ঘন ক্ষীর বানিয়ে তাতে মিষ্টিগুলি ডুবিয়ে দিন। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।

২। ইতিনার বৈদ্যনাথ মুখোপাধ্যায় বাড়ির নারকেলের তক্তি
এই বাড়ির পুজোয় নারকেলের তক্তি তৈরি হয় বিশেষ কাঠের ছাঁচে। বন্দেমাতরম, ভারতমাতা ও চরকার নকশাও এই মিষ্টির ঐতিহ্যের অংশ।

উপকরণ:
নারকেল কোরা ২ কাপ, ক্ষীর অর্ধেক কাপ, গুড় ১ কাপ, সাদা তিল অর্ধেক কাপ, পছন্দের ছাঁচ।
প্রণালী:
তিল শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করুন। নারকেল, ক্ষীর ও গুড় একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করুন। শেষে তিলগুঁড়ো মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। মিশ্রণটি ছাঁচে চেপে বসিয়ে তক্তির আকার দিন।

৩। কারকুনবাটির মুখোপাধ্যায় বাড়ির আটার নাড়ু
প্রায় আড়াইশো বছরের পুরনো এই পুজোয় ভোগের অন্যতম আকর্ষণ আটার নাড়ু। দেবী দুর্গার নৈবেদ্যর থালায় পরিবেশন করা হয় এই নাড়ু।

উপকরণ:
নারকেল কোরা ৪ কাপ, আটা অর্ধেক কাপ, আখের গুড় ২ কাপ, ভেলি গুড় অর্ধেক কাপ, বড় এলাচ ৫-৬টি, ঘি ৫-৬ টেবিলচামচ।
প্রণালী:
কড়াইয়ে কোরানো নারকেল, ঘি ও আখের গুড় দিয়ে নাড়তে থাকুন। কিছুটা জ্বাল হয়ে এলে ভেলি গুড়, এলাচ ও আটা ঢেলে দিন তাতে। দ্রুত নাড়তে থাকুন। পাক ধরলে নামিয়ে সামান্য ঠান্ডা করুন। হাতে ঘি মেখে গোল করে নাড়ু তৈরি করুন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026Durga Puja FoodDurga Puja Special FoodDurga Puja Special Recipe
Advertisement
Tags :
Durga Puja 2026Durga Puja FoodDurga Puja Special FoodDurga Puja Special Recipe

নিয়মিত খবরে থাকতে ফলো করুন