দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Dhanteras 2026

ধনতেরাসে সোনা কিনবেন? আসল-নকল ফারাক বোঝেন তো! এই বিষয়গুলি ভুললেই ডাহা ঠকবেন

শুক্রবারই ধনতেরস বা ধনত্রয়োদশী, মূল্যবান ধাতু কেনার আদর্শ দিন।
Sayani Sen
03:42 PM Nov 05, 2026 IST
শুক্রবারই ধনতেরস বা ধনত্রয়োদশী, মূল্যবান ধাতু কেনার আদর্শ দিন।
দীপিকা পাড়ুকোন। ছবি: সোশাল মিডিয়া

দীপাবলির আনন্দে গা ভাসানোর প্রস্তুতি চলছে জোরকদমে। আর যে বেশি সময় নেই। কারণ, রবিবার মা কালীর আরাধনায় মেতে উঠবে গোটা দেশ। তার আগে শুক্রবারই ধনতেরস (Dhanteras 2026) বা ধনত্রয়োদশী। মূল্যবান ধাতু কেনার আদর্শ দিন। শোনা যায়, সমুদ্রমন্থনের পর এই দিনেই অমৃতের ভাণ্ড হাতে ধন্বন্তরি উঠে এসেছিলেন। তাই এটি ধন্বন্তরির জন্মদিন। আর সর্বরোগহর সেই অমৃতের স্পর্শেই সবরকম রোগবালাই এমনকী, মৃত্যু থেকেও সুরক্ষিত হয়েছিলেন দেবতারা। তাই এই দিনটিতে মূল্যবান ধাতু কেনেন গৃহস্থ। মূল্যবান ধাতুর এই তালিকায় সোনার চাহিদা সবচেয়ে বেশি।

এদিকে সোনার দাম মধ্যবিত্তের পকেট অনুযায়ী খানিকটা বেশিই। তা বলে কী ধনতেরসের দিন সোনা কিনবেন না? সাধ্য থাকলে অবশ্যই কিনবেন। তবে বুঝে শুনে কেনাটাও জরুরি। কারণ, এত দাম দিয়ে যখন সংসারের সমৃদ্ধির জন্য মূল্যবান ধাতু কিনবেন, খাঁটি জিনিসটাই তো চাইবেন তাই না? সুতরাং সোনা কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সোনা কেনার আগে তার ওজন অবশ্যই দেখে নিন। এখন ডিজিটাল দাঁড়িপাল্লায় সাধারণত সোনা মাপা হয়। তবে আপনি নিজের চোখে ওজন না দেখে বিশ্বাস করবেন না। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Dhanteras 2026Kali Puja 2026
Advertisement
Tags :
Dhanteras 2026Kali Puja 2026

নিয়মিত খবরে থাকতে ফলো করুন