দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

পুজোর শাড়িতে তেঁতুল জল, সসের দাগ? জেনে নিন বাড়িতেই কীভাবে পরিষ্কার করবেন

সহজ কৌশল জানা থাকলে ড্রাই ওয়াশ নয়, বাড়িতেই তোলা যাবে দাগ।
Sayani Sen
06:53 PM Oct 14, 2026 IST
সহজ কৌশল জানা থাকলে ড্রাই ওয়াশ নয়, বাড়িতেই তোলা যাবে দাগ।
ছবি: এআই দ্বারা নির্মিত

পুজো (Durga Puja 2026) মানেই প্রতিদিন নতুন নতুন শাড়ি, পোশাক। সাজগোজ করে বাইরে বেড়াতে যাওয়া। আর বেড়াতে যাওয়া মানেই খাওয়াদাওয়া হবে। খেতে গিয়েই যত বিপর্যয়। সাধের শাড়িতে তেঁতুল জল, এগরোলের সস পড়ে গেলেই মনখারাপ। এই বুঝি শাড়ি নষ্ট হয়ে গেল গেল রব। তবে কয়েকটি সহজ কৌশল জানা থাকলে ড্রাই ওয়াশ নয়, বাড়িতেই তোলা যাবে দাগ। আপনার শাড়ি থাকবে একেবারে নতুনের মতো।

যেকোনও দাগ তুলতে অব্যর্থ ভিনিগার। তাই শাড়ির দাগ তুলতে একটি পাত্রে সমপরিমাণ জল ও ভিনিগার নিন। যেখানে দাগ লেগেছে সেখানে স্প্রে করুন। তারপর তুলো কিংবা নরম কাপড় দিয়ে ঘষে নিন। ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে এবার ওই দাগটা মুছে নিন। শাড়িটি ভালো করে শুকিয়ে নিন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বেকিং সোডার পেস্ট দিয়েও শাড়ির দাগ তোলা সম্ভব। কীভাবে ব্যবহার করবেন। একটি পাত্রে বেকিং সোডা নিন। ঠান্ডা জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার দাগ লাগা অংশে ব্রাশ দিয়ে ঘষে নিন। আধঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর হালকা হাতে ঘষে ঠান্ডা জলে ভেজানো কাপড় দিয়ে মুছে ফেলুন। তাতেই কাপড় থাকবে একেবারে নতুনের মতো।

কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026Durga Puja Lifestyle
Advertisement
Tags :
Durga Puja 2026Durga Puja Lifestyle

নিয়মিত খবরে থাকতে ফলো করুন