দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Puja outfits

শরীরের অতিরিক্ত মেদে মন খুঁতখুঁত! পুজোর পোশাক বাছাইয়ে মাথায় রাখুন এই ৫ বিষয়

শাড়ি বাছাইয়ের ক্ষেত্রে কী মাথায় রাখা উচিত?
Sayani Sen
09:55 PM Oct 01, 2026 IST
শাড়ি বাছাইয়ের ক্ষেত্রে কী মাথায় রাখা উচিত?
  • পুজোর বাকি মোটে দিনপনেরো। কেনাকাটি নিশ্চয়ই শুরু করে দিয়েছেন? কিন্তু শরীরের বাড়তি মেদ নিয়ে মন খুঁতখুঁত করছে তাই তো? ভাবছেন, এবার পুজোতেও আর রোগা হওয়া হল না। তাই কোনও পোশাকেই যেন মানাবে না। তবে জানেন কী, পোশাক বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখলেই আপনি হয়ে উঠতে পারেন আরও সুন্দরী।

  • প্রথমেই আসা যাক, পোশাকের রং বাছাইয়ের কথায়। গাঢ় রঙের পোশাক বেছে নিন। বিশেষত গাঢ় নীল কিংবা কালো রঙের পোশাক বাছুন। তাতে মেদের বাহুল্য অতটা নজর পড়বে না।

  • খুব বেশি ঢিলেঢালা পোশাক পরবেন না। তাতে আরও বেশি মোটা বলে মনে হতে পারে। তার পরিবর্তে একটু ফিটিংস পোশাক পরার চেষ্টা করুন। আবার ভুঁড়ি যাতে সহজে বোঝা না যায় তাই লং কামিজ কিংবা কুর্তি পরুন। তাতে আপনাকে রোগা, লম্বা মনে হতে পারে। লো ওয়েস্ট জিনস, প্যান্ট কিংবা স্কার্ট পরবেন না। তার পরিবর্তে হাই ওয়েস্ট জিনস, প্যান্ট, স্কার্টস পরতে পারেন।

  • কোনাকুনি কিংবা লম্বা সরু স্ট্রাইপের পোশাক বেছে নিন। খুব বড় মোটিফ কিংবা চেকের পোশাক না পরাই ভালো। তাতে মেদ আরও বেশি বোঝা যেতে পারে। শুধুমাত্র টপ কিংবা শার্ট নয়। স্কার্ট, প্যান্ট, জ্যাকেট কিংবা শাড়ি বাছাইয়ের ক্ষেত্রে এই নিয়ম মানতে পারেন।

  • ভুঁড়ি থাকলে গাউনজাতীয় কুর্তি কিংবা ড্রেস বেছে নিতে পারেন। চওড়া, ঘেরওয়ালা পোশাকে আপনাকে রোগা মনে হতে বাধ্য। কোমরের অংশকে রোগা দেখাতে সুন্দর, চওড়া বেল্ট পরতে পারেন। তাতে আপনার পোশাকও হয়ে উঠবে একেবারে অন্যরকম।

  • লেয়ারিং করে পোশাক পরলে আপনাকে রোগা মনে হতে পারে। টি-শার্ট কিংবা শার্টের উপর একটি ক্যাজুয়াল জ্যাকেট কিংবা শ্রাগ পরতে পারেন। তাতে বাড়তি মেদ ঢাকা পড়বে। আপনি হয়ে উঠবেন আরও সুন্দর।

  • শাড়ির ক্ষেত্রে একরঙা শাড়ি পরতে পারেন। বেশি বড় মোটিফওয়ালা শাড়ি না পরাই ভালো। ভারী তাঁত পরবেন না। তার বদলে শিফন, জর্জেট কিংবা হালকা কোনও সিল্কের শাড়ি পরতে পারেন। অবশ্যই সরু প্লিট করে পরার চেষ্টা করুন তাতে আরও সুন্দর হয়ে উঠতে বাধ্য।

  • পোশাকের নিচে অনেকেই এখন শেপওয়্যার ব্যবহার করেন। আপনিও চাইলে ভুঁড়ি লুকোতে শেপওয়্যার ব্যবহার করতে পারেন। তাতে আপনার ভুঁড়ি লুকোতে বিশেষ সমস্যা হবে না। পুজোয় ভিড়ভাট্টায় যদি হাঁটাচলার পরিকল্পনা থাকে তবে খানিক সমস্যা দেখা দিতে পারে। তাই ভেবেচিন্তে পোশাক বাছুন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja FashionDurga Puja Outfit
Advertisement
Tags :
Durga Puja FashionDurga Puja Outfit

নিয়মিত খবরে থাকতে ফলো করুন