দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

বিপদে সহায়, কষ্টে সমব্যথী, নেপথ্যে থেকেও সেরার সেরা, ‘আবাসনের স্কিপার’-এর সেরা পাঁচে কারা?

মনোনয়ন পর্ব পেরিয়ে প্রাথমিকভাবে ২০ জন, ও তারপর তা থেকে বেছে নেওয়া হয়েছে সেরা পাঁচকে।
Utsa Tarafdar
02:23 PM Oct 22, 2026 IST
মনোনয়ন পর্ব পেরিয়ে প্রাথমিকভাবে ২০ জন, ও তারপর তা থেকে বেছে নেওয়া হয়েছে সেরা পাঁচকে।

প্রতিটি আবাসনেই এমন কিছু মানুষ থাকেন, যাঁদের উপস্থিতি ভরসা জোগায় বাকিদের। উৎসবের আয়োজন থেকে শুরু করে বিপদে-আপদে পাশে থাকা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কিংবা আবাসনের সার্বিক উন্নয়নে উদ্যোগী হওয়া—নীরবে নানা দায়িত্ব সামলে যান তাঁরা। নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে আবাসনের সকলকে একসূত্রে বেঁধে রাখেন। অথচ তাঁদের অবদান অনেক সময়ই থেকে যায় আড়ালে।

এবার সেই অচেনা নায়কদের স্বীকৃতি দেওয়ার জন্যই দুর্গা পুজোয় (Durga Puja 2026) সংবাদ প্রতিদিন ও স্কিপার পাইপস-এর যৌথ নিবেদন— ‘আবাসনের স্কিপার’। এই বিশেষ উদ্যোগে আবাসনের বাসিন্দারাই নিজেদের পছন্দের মানুষকে মনোনীত করেছেন তাঁর দায়িত্ববোধ, নেতৃত্ব, সহমর্মিতা ও সকলের পাশে থাকার মানসিকতার ভিত্তিতে। সেই মনোনয়ন পর্ব পেরিয়ে প্রাথমিকভাবে ২০ জন, ও তারপর তা থেকে বেছে নেওয়া হয়েছে সেরা পাঁচকে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

রূপম মুখার্জী

উটালিকা এফিসিয়েন্সি অ্যান্ড কম্ফোর্‌ট-এর বাসিন্দা। আবাসনের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করা থেকে শুরু করে বাসিন্দাদের প্রয়োজনে পাশে দাঁড়ানো—রূপম মুখার্জীর বিশেষত্ব তাঁর দায়িত্ববোধ ও সহযোগিতা করার মানসিকতা। বিশেষ করে, কোনও মেডিক্যাল এমার্জেন্সিতে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রবণতাই তাঁকে করে তুলেছে আবাসনের মানুষের একান্ত ভরসার জায়গা।

মোনালিসা চৌধুরী

নরেন্দ্রপুরের সুগম পার্কের বাসিন্দা তিনি। একটি আবাসনকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলতে অপরিহার্য সেখানকার বাসিন্দাদের সম্প্রীতি ও সুসম্পর্ক। সেই বন্ধন অটুট রাখতে মোনালিসা চৌধুরীর ভূমিকা উল্লেখযোগ্য। সহমর্মিতা, দূরদর্শিতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে তিনি আবাসনের মানুষকে একসূত্রে বেঁধে রাখেন। প্রতিটি উৎসবকে সকলের কাছে স্মরণীয় করে তুলতে উদ্যোগী তিনি।

কাঞ্চন দাসগুপ্ত

সমস্যার সময়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা— অভিদীপ্তা ফেজ ১ এইচআইজি অ্যাপার্টমেন্টের বাসিন্দা কাঞ্চন দাসগুপ্তের অন্যতম বিশেষত্ব। আবাসনের নানা প্রয়োজনে বিচক্ষণতার পরিচয় দেন তিনি। হয়ে উঠেছেন নির্ভরতার আরেক নাম। তাঁর সক্রিয়তা আবাসনের দৈনন্দিন সমস্যা সামলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গুরপ্রীত আনন্দ

আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে আবাসনের উন্নয়নে কাজ করে চলেছেন গুরপ্রীত আনন্দ। অ্যাকটিভ একরস্‌-এর আবাসিকদের পাশে থাকা, বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী হওয়া এবং কমিউনিটির উন্নতিতে অবদান রাখাই তাঁর বিশেষত্ব। সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার মানসিকতা তাঁকে করে তুলেছে আবাসনের অন্যতম ভরসা।

অরিত্র চক্রবর্তী

বিপদের সময়ে কে পাশে এসে দাঁড়াচ্ছেন, তা দিয়েই চেনা যায় প্রকৃত ভরসার মানুষকে। সাহস, দায়িত্ববোধ ও মানবিকতার পরিচয় দিয়ে ক্ষিতিজ-এর অরিত্র চক্রবর্তী সেই নির্ভরতার জায়গাটি তৈরি করেছেন। কঠিন পরিস্থিতিতে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং দায়িত্ব এড়িয়ে না গিয়ে তা গ্রহণ করার প্রবণতাই তাঁকে ‘আবাসনের স্কিপার’-এর সেরা পাঁচের অন্যতম করে তুলেছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026
Advertisement
Tags :
Durga Puja 2026

নিয়মিত খবরে থাকতে ফলো করুন