পিতৃপক্ষের সোমবার এই খাবারটি অবশ্যই খান, মহাদেবের আশীর্বাদে জীবন হবে আরও সুন্দর
Sayani Sen
রাত পোহালেই পিতৃপক্ষের সোমবার। এই দিনটি হিন্দুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ কয়েকটি নিয়ম মানলেই পাওয়া যায় মহাদেবের আশীর্বাদ। তাই জেনে নিন কী কী নিয়ম মানবেন।
- পিতৃপক্ষের সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠুন। স্নান সেরে শুদ্ধবস্ত্র পরে নিন। সাদা রঙের পোশাক পরুন।
- এবার পুজোর ঘরে যান। শিবের মাথায় জল ঢালুন। অবশ্যই কাঁচা দুধ, মধু দিতে ভুলবেন না।
- পুজোর উপাচার হিসাবে বেলপাতা, আকন্দ, অশোক গাছ কিংবা আমপাতা মহাদেবকে অর্পণ করুন।
- অবশ্যই ওঁ নমঃ শিবায় মন্ত্র জপ করুন। তাতে দুঃখ কষ্ট দূর হবে।
- মহাদেবকে দেওয়া প্রসাদ পরিবারের সকলকে নিবেদন করুন। নিজেও খান। তাতে মহাদেবের আশীর্বাদ পাবেন।
মহাদেবের আশীর্বাদ পেতে এদিন ভুলেও আমিষ খাবার খাবেন না। চেষ্টা করুন দিনভর নিরামিষ খাবার খাওয়ার। ফলও খেতে পারেন। শাস্ত্রজ্ঞদের মতে, এদিন আতপ চালের ভাতের সঙ্গে মুগডাল, আলু এবং কাঁচাকলা সেদ্ধ খেলে বছরভর রোগভোগ থেকে দূরে থাকা যায়। ভুলেও সরষের তেল খাবেন না। ঘি খেতে পারেন। তামা বা পিতলের হাঁড়িতে এই বিশেষ ধরনের খাবার রাখতে হবে। প্রয়োজনে মাটির পাত্রও ব্যবহার করতে পারেন। তবে স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ব্যবহার করবেন না।
আরও পড়ুন:
পিতৃপক্ষের সোমবারে অবশ্য করণীয়:
- এদিন যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন।
- অযথা কান্নাকাটি কিংবা মনখারাপ করবেন না।
- ভুলেও কারও সঙ্গে ঝগড়া করবেন না।
- কারও মনে দুঃখ দেবেন না।
- দরিদ্রদের খালি হাতে ফেরাবেন না। বিশেষত যম, গম, তিল, মুগডাল দান করতে পারেন। তাতে আপনার পাপের বিনাশ হবে।
আগামী ১০ অক্টোবর, শনিবার পালিত হবে সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া। এটিই পিতৃপক্ষের অন্তিম লগ্ন। যাঁদের পূর্বপুরুষদের প্রয়াণের নির্দিষ্ট তিথি বা সময় জানা নেই, শাস্ত্রমতে তাঁরা এই সর্বপিতৃ অমাবস্যাতেই তর্পণ ও শ্রাদ্ধকর্ম সম্পাদন করতে পারেন। তাতে সমপরিমাণ পুণ্য মেলে।